এক্সপ্লোর

Pratiti Das Interview: হাওড়া থেকে মুম্বই, ১০ বছরের প্রতীতীর নাচ দেখে মুগ্ধ অনুরাগ, শিল্পারা

বাড়ি হাওড়া। বয়স মাত্র ১০। একরত্তি এই বাঙালি কন্যার বর্তমান ঠিকানা অবশ্য মুম্বই। বাড়িতে ছোট ভাইয়ের জন্য মন কেমন করে রোজ। সকালবেলা রিহার্সাল, দুপুরে খেয়ে একটু বিশ্রাম। তার মধ্যেই যে গানে নাচ করতে হবে সেইটা বার বার শোনা অভ্যাস তার। আলো ঝলমলে মঞ্চ মাতিয়ে তুলতেই অভ্যস্ত এই খুদে। শিল্পা শেট্টি, অনুরাগ বসু আর গীতা কপূররা নাচের প্রশংসা করে কী কী বলেন, তা মুখস্থ হলে ফেলতে পারে সুপার ডান্সারের বাঙালি প্রতিযোগী প্রতীতী দাস।

স্বপ্ন নৃত্যশিল্পী হওয়া, মুম্বইয়ের মঞ্চে অনুরাগ, শিল্পাদের মন জয় করছে বাংলার মেয়ে প্রতীতী

 

কলকাতা: বাড়ি হাওড়া। বয়স মাত্র ১০। একরত্তি এই বাঙালি কন্যার বর্তমান ঠিকানা অবশ্য মুম্বই। বাড়িতে ছোট ভাইয়ের জন্য মন কেমন করে রোজ। সকালবেলা রিহার্সাল, দুপুরে খেয়ে একটু বিশ্রাম। তার মধ্যেই যে গানে নাচ করতে হবে সেইটা বার বার শোনা অভ্যাস তার। আলো ঝলমলে মঞ্চ মাতিয়ে তুলতেই অভ্যস্ত এই খুদে। শিল্পা শেট্টি, অনুরাগ বসু আর গীতা কপূররা নাচের প্রশংসা করে কী কী বলেন, তা মুখস্থ হলে ফেলতে পারে সুপার ডান্সারের বাঙালি প্রতিযোগী প্রতীতী দাস।

'সুপার ড্যান্সার চ্যাপ্টার ৪' অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে প্রতীতী। ছোটবেলা থেকেই ভরতনাট্যম শিখেছে সে। কিন্তু পরিচিত গন্ডির বাইরে বেরিয়ে এখন সবরকম নৃত্যশৈলীতেই বিচারকদের মুগ্ধ করছে সে। কেবল শিল্পা শেট্টি, অনুরাগ বসু আর গীতা কপূর নন, অনুষ্ঠানে অতিথি হিসাবে এসে তাঁর নাচের প্রশংসা করেছেন গোবিন্দাও। মঞ্চে উঠতে একটুও ভয় লাগে না প্রতীতীর। তার কথায়, 'আমার শিল্পা ম্যামকে খুব ভালো লাগে। নাচ ভালো হলে উনি সিটি দেন। আর গীতা ম্যাম খুব আদর করেন। অনুরাগ স্য়ারও খুব ভালো।'

৫ বছর বয়স থেকে নাচ শিখছে প্রতীতী। এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে বলতে গিয়ে প্রতীতী বলছে, 'আমার বাড়িতে সবাই চায় আমি নাচ নিয়েই এগিয়ে যাই। আমি অবশ্য বড় হয়ে অভিনেত্রী হতে চাই। সেই সঙ্গে কোরিওগ্রাফিও করতে চাই। এখানে আমার সঙ্গে মা আছে। বাড়িতে বাবা আর ভাই আছে। ওদের সঙ্গে অনেকদিন দেখা হয় না। কেবল ভিডিও কলে কথা হয়।'

এশিয়ান ইন্টারন্যাশানাল স্কুলের ছাত্রী প্রতীতী। করোনা আবহে বন্ধ স্কুল, ক্লাস চলছে অনলাইনেই। বন্ধুদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি প্রতীতীর। মুম্বইতে নতুন বন্ধু হলেও তারা কেউ বাঙালি নয়। বাড়িতে ৪ বছরের ছোট্ট ভাইয়ের জন্য মন খারাপ হয় প্রতীতীর। 'বাড়িতে ভিডিও করলে ভাই এখন আর কথাই বলে না আমার সঙ্গে। বোধহয় খুব অভিমান হয়েছে ওর। অনেকদিন আমায় দেখেনি তো।' প্রতীতীর গলায় একটু আক্ষেপ। শো শেষ হলে বাড়িতে গিয়ে কী করবে? 'এখানে যত চকোলেট পেয়েছি, জমিয়ে রেখেছি। বাড়ি গিয়ে সেই সব ভাইকে দিয়ে দেব। তাহলে আর আমার ওপর রাগ করে থাকতেই পারবে না ও।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
Nachiketa Chakraborty : কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!

ভিডিও

Madhyamgram News: মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ-ইন পার্টনারের দেহ উদ্ধার
Kalyan Banerjee: দীর্ঘ বকতৃতায় বিরক্ত মমতা, বাদানুবাদে মঞ্চ ত্যাগ কল্যাণের
Kolkata News: ৩-৪ বছর ধরে প্যাকেট বন্দি হয়েই পড়ে সমস্ত সরঞ্জাম!
Sikkim Landslide News: এখনও পর্যন্ত ১৬ জন আটকে, সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস
Asit Majumdar Bail | তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেলেন অসিত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget