এক্সপ্লোর

Preity Zinta: ১৭ বছর পর Cannes-এর রেড কার্পেটে, ফিরছেন অভিনয়ে, কেন এতদিনের বিরতি? মন খুললেন প্রীতি জিন্টা

Preity Zinta Movies: মাঝে কেটে গিয়েছে প্রায় ১৭টা বছর। তারপর ফের একবার। ফ্রেঞ্চ রিভিয়েরার পাড়ে দাঁড়ালেন শাহরুখ খানের 'pretty woman', প্রীতি জিন্টা। বয়স বেড়েছে অনেকটাই, তবুও সৌন্দর্য্য এখনও নজরকাড়া।

নয়াদিল্লি: ১৭ বছর পর 'কান চলচ্চিত্র উৎসব'-এর (Cannes Film Festival) রেড কার্পেটে হাঁটলেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity G Zinta)। ফের অভিনয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী। 'লাহোর ১৯৪৭' (Lahore 1947) ছবিতে তাঁকে দেখা যাবে সানি দেওলের সঙ্গে জুটি বাঁধতে। একসময়ের তারকা অভিনেত্রী প্রীতি জিন্টা সম্প্রতি মুখ খোলেন তাঁর অভিনয় জগত থেকে দীর্ঘ বিরতি সম্পর্কে। কেন তিনি আচমকা হারিয়ে গেলেন বিনোদন দুনিয়া থেকে, জানান নিজেই। 

কান চলচ্চিত্র উৎসবে ফিরলেন প্রীতি জিন্টা, কথা বললেন তাঁর অভিনয় জগৎ থেকে বিরতি প্রসঙ্গে

মাঝে কেটে গিয়েছে প্রায় ১৭টা বছর। তারপর ফের একবার। ফ্রেঞ্চ রিভিয়েরার পাড়ে দাঁড়ালেন শাহরুখ খানের 'pretty woman', প্রীতি জিন্টা। বয়স বেড়েছে অনেকটাই, তবুও সৌন্দর্য্য এখনও নজরকাড়া। উৎসবের জৌলুসও যেন ফিকে তাঁর সামনে। শ্বেতশুভ্র পোশাকের ছবি পোস্ট করেন নিজেই। 

খুব শীঘ্রই অভিনয় জগতে ফিরছেন প্রীতি। তাঁকে সানি দেওলের সঙ্গে দেখা যাবে 'লাহোর ১৯৪৭' ছবিতে। প্রীতি জিন্টা সম্প্রতি কানে ডিডি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর অভিনয় জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 'বীর জারা' অভিনেত্রী বলেন, 'আমি তখন কোনও সিনেমা করতে চাইনি। আমি নিজের ব্যবসায় মন দিয়েছিলাম। আমি নিজের ব্যক্তিগত জীবনে মন দিতে চেয়েছিলাম। মানুষ ভুলে যান যে অভিনেতা হিসেবে মহিলাদের ক্ষেত্রে... হ্যাঁ, আপনার শিল্প জরুরি, হ্যাঁ আপনার শরীরও কাজের জন্য প্রয়োজন। কিন্তু একটি শারীরিক ঘড়িও বর্তমান। ফলে, আমি কখনও ইন্ডাস্ট্রির কারও সঙ্গে সম্পর্কে জড়াইনি। এর পিছনে কারণে ছিল যে আমি সবসময় নিজের একটি পরিবার চেয়েছিলাম। বিভিন্ন ধরনের জীবনে বাঁচা দারুণ ব্যাপার (অভিনেত্রী হিসেবে) কিন্তু নিজের জীবনটাকে ভুলে যাওয়া উচিত নয়। তাই আমি নিজের সন্তান চেয়েছিলাম। সিনেমা সবসময়েই ছিল, এবং আমি নিজের ব্যবসা নিয়েও উত্তেজিত ছিলাম কারণ সেটা খানিকটা আলাদা ব্যাপার। কিন্তু মূল বিষয় হচ্ছে আমি নিজের ব্যক্তিগত জীবনে মন দিতে চেয়েছিলাম। তাই আমি নিজেকে বলি, 'আমি নিজের সেই অংশে মন দেবো কারণ আমি একজন বড় তারকা অভিনেত্রী হয়ে একা জীবন কাটাতে চাই না'।'

আরও পড়ুন: Cannes Film Festival: কানে নজির গড়লেন বঙ্গতনয়া, প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার অনসূয়া সেনগুপ্তের

তিনি এও জানান যে অনেকেই তাঁকে 'সময় বেরিয়ে যাবে' বলে সাবধানও করেন। কিন্তু তিনি সেটা মেনে নেন। তিনি এও জানান যে তিনিও সাম্যে বিশ্বাসী, একজন পুরুষ অভিনেতার মতোই কঠোর পরিশ্রম করতে চেয়েছিলেন। কিন্তু, 'দৈহিক প্রক্রিয়ার সময় থাকে এবং প্রকৃতি তোমার প্রতি সমানাধিকার রাখেনি ফলে যা করছ তা ফেলে রেখে প্রয়োজনের জিনিসে নজর দিতেই হয়।'

২০২১ সালে যমজ সন্তানের জন্ম দেন প্রীতি জিন্টা। জিন গুডএনাফ ও প্রীতির কোলে আসে মেয়ে জিয়া ও ছেলে জয়। তবে এখনও তিনি ফিল্মের সেটে আসতে 'অপরাধবোধে ভোগেন' কারণ বাড়িতে ছেলে-মেয়েকে ছেড়ে আসতে হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget