এক্সপ্লোর

Priyanka Chopra: মাত্র ৪ বছর বয়সে মেয়ের জন্য নিরাপত্তারক্ষী রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া! কেন এই সিদ্ধান্ত?

Priyanka Chopra News: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন, তিনি মালতীর নিরপত্তার ভয় পান না

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রিয়ঙ্কা চোপড়া মেয়ের নিরাপত্তারক্ষী রেখেছেন, কারণ ছবিশিকারীদের ভয় পান।
  • AI যুগে মেয়ের ছবির অপব্যবহারের আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
  • প্রিয়ঙ্কা চান মালতী সাধারণ মেয়ের মতোই বড় হোক।
  • অনুষ্কা, বিরাট, আলিয়াও সন্তানদের গোপনীয়তা রক্ষায় সতর্ক।]

কলকাতা: মেয়ের বয়স মাত্র ৪ বছর। এর মধ্যেই তাঁর জন্য নিরাপত্তারক্ষী রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)! সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, তিনি নাকি তাঁর একমাত্র মেয়ে, মালতী মেরির জন্য নিরাপত্তারক্ষী বহাল করেছেন। শুধু এই খবরটা দেওয়াই নয়, পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ও খোলসা করেছেন প্রিয়ঙ্কা। জানিয়েছেন, একটি বিশেষ ভয় থেকেই মালতীকে রক্ষা করার জন্য এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি!

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন, তিনি মালতীর নিরপত্তার ভয় পান না। তবে ছবিশিকারীরা যেভাবে ছোট্ট মালতীর ছবি তোলার চেষ্টা করে, তাতে বেশ আতঙ্কিত প্রিয়ঙ্কা। বর্তমানে AI-এর যুগে সেই ছবি যে কোথায় কীভাবে ব্যবহার করা হবে, সেই ভাবনা সবসময়েই ভাবায় প্রিয়ঙ্কাকে। তিনি চান, তাঁর অনুমতি ছাড়া যেন কেউ তাঁর মেয়ের ছবি তুলতে না পারে। সেই কারণেই তিনি মেয়ের জন্য নিরাপত্তারক্ষী রেখেছেন। এটাই তাঁর কাজ যে, সাধারণ মানুষকে মালতীর ছবি তোলা থেকে বিরত করা। 

প্রিয়াঙ্কার কথায়, 'এমনটা প্রায়ই হয়, বিশেষ করে আমার মেয়ের সঙ্গে। আমরা যখন পার্কে থাকি বা আইসক্রিম খাচ্ছি, হঠাৎই অনলাইনে সেই ভিডিওটা দেখতে পাই। আমার কন্যার নিরাপত্তা সেকারণেই। না হলে আমার এই সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। কেউ আমাকে মেরে ফেলবে না।' প্রসঙ্গত, প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসের কন্যা মালতী মেরির জন্ম হয় ২০২২ সালের জানুয়ারিতে। অভিনেত্রী প্রায়ই তাঁর মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তবে সেগুলি খুব বেছে বেছে করা হয়। তবে, এখন তিনি তাঁর মেয়ের মুখ সাধারণ মানুষের চোখের আড়ালে রাখার চেষ্টা করছেন।

প্রিয়ঙ্কা চোপড়া চান, মালতী আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বড় হয়। অন্য মেয়েরা যদি পার্কে বসে আইসক্রিম খেতে পারে, তাহলে মালতি ও পারবে। তবে প্রিয়ঙ্কা চোপড়াই যে প্রথম তাঁর মেয়েকে আড়ালে রাখতে চেয়েছেন এমনটা নয়। অনুষ্কা শর্মা (Anushka Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli) তাঁদের ২ সন্তানকে প্রকাশ্যে আনতে চান না। সেই কারণে তাঁরা সোশ্যাল মিডিয়ায় সন্তানদের ছবি কখনোই শেয়ার করে নেন না। এমনকি পাপারাৎজিদের পর্যন্ত সন্তানের ছবি তোলায় কড়া নিষেধাজ্ঞা রয়েছে। মেয়েকে প্রথমে প্রকাশ্যে আনলেও সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন আলিয়া ভট্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget