এক্সপ্লোর

Top Social Post: সৌমিত্রের জন্মদিনে স্মৃতিমেদুর টলিউড, জয়া এবার 'ভূতপরী', নজরে আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি।

কলকাতা: গোটা ইন্টারভিউ জুড়ে ভূতের ঘোরাফেরা.. ভূতের কারসাজি! আর সেই ভূত কে? জয়া আহসান (Jaya Ahsaan)। গোটা ট্রেলার জুড়ে দেখা গেল জয়া আর একটি ছোট্ট ছেলের কথোপকথন। একজন ভূত, অন্যজন মানুষ। তবে, ২০২৪-এ দাঁড়িয়ে একটি নিছক ভূতের গল্পই কি শোনাতে চেয়েছেন পরিচালক সৌকর্য ঘোষাল (Soukarya Ghosal)। ১৯ তারিখ বাঙালির এক কিংবদন্তির জন্মদিন। টলিউডে যে নায়ক দাপিয়ে বেড়িয়েছেন দশকের পর দশক, জীবনের একেবারে শেষ পর্যন্ত যিনি মুগ্ধ করে গিয়েছে দর্শকদের, আজ তাঁর জন্মদিন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)-র জন্মদিন। তিনি নেই, পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর। আজ, কিংবদন্তির জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে নিলেন টলিউডের বিভিন্ন কলাকুশলীরা। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি।

এখনও তাঁর ফোন আসার অপেক্ষা করেন কেউ কেউ, সৌমিত্রের জন্মদিনে স্মৃতিমেদুর টলিউড

১৯ জানুয়ারি, বাঙালির এক কিংবদন্তির জন্মদিন। টলিউডে যে নায়ক দাপিয়ে বেড়িয়েছেন দশকের পর দশক, জীবনের একেবারে শেষ পর্যন্ত যিনি মুগ্ধ করে গিয়েছে দর্শকদের, গতকাল ছিল তাঁর জন্মদিন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)-র জন্মদিন। তিনি নেই, পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর। গতকাল, কিংবদন্তির জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে নিলেন টলিউডের বিভিন্ন কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একটি ছবিতে রয়েছেন সেই তরুণ সৌমিত্র। অপুর চরিত্রে। আরও একটি ছবিতে পাশাপাশি রয়েছেন সৌমিত্র ও প্রসেনজিৎ। অভিনেতা লিখেছেন, 'শুভ জন্মদিন সৌমিত্র কাকু, খুব মিস করি তোমায়। প্রণাম নিও।' টলিউড চিরকালই গুরুজনের মতো সম্মান জানিয়ে এসেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাঁদের মধ্যে প্রসেনজিৎ অন্যতম। আজ সৌমিত্রের জন্মদিনে প্রসেনজিতের পোস্টে যেন ফিরে এল, গুরুজন হারানোর ব্যথা। সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কিত আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক অতনু ঘোষ (Atanu Ghosh)। নিজের মোবাইলের একটি স্ক্রিনশট শেয়ার করে নিয়েছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নম্বর তাঁর ফোনে যেভাবে সেভ করা, এ তারই স্ক্রিনশট। অতনু লিখেছেন, 'মোবাইল কনট্যাক্ট বইয়ে প্রোফাইল ছবি, নাম, নম্বর যেমন ছিল, তেমনই আছে। নির্ঘাত একদিন ফোন বেজে উঠবে - ‘কী ব্যাপার বলো তো… এতদিন পাত্তা নেই? চলো, কিছু একটা করি! দাঁড়াও, এক মিনিট ধরো, ডায়রিটা নিয়ে আসি…’ শুভ জন্মদিন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

'ভূত' হয়ে জয়া আহসান বলবেন এক ক্রাইম থ্রিলারের গল্প

গোটা ইন্টারভিউ জুড়ে ভূতের ঘোরাফেরা.. ভূতের কারসাজি! আর সেই ভূত কে? জয়া আহসান (Jaya Ahsaan)। গোটা ট্রেলার জুড়ে দেখা গেল জয়া আর একটি ছোট্ট ছেলের কথোপকথন। একজন ভূত, অন্যজন মানুষ। তবে, ২০২৪-এ দাঁড়িয়ে একটি নিছক ভূতের গল্পই কি শোনাতে চেয়েছেন পরিচালক সৌকর্য ঘোষাল (Soukarya Ghosal)। আজ মুক্তি পেল জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) অভিনীত 'ভূতপরী' ছবিটির ট্রেলার। গোটা ছবিতেই জয়াকে দেখানো হয়েছে একজন এমন নারীর ভূমিকায়, যে ইতিমধ্যেই মারা গিয়েছে। লাল বেনারসি আর গয়না পরে সেই 'ভূত' গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়। তাকে কেউ দেখে, কেউ অনুভব করে, কেউ আবার ভয় পায়। এহেন ভূতের আলাপ হয়ে যায় একটি বাচ্চার সঙ্গে। বিভিন্ন কথায়-বার্তায়, ঘটনায় এগিয়ে যায় ছবির গল্প। তবে কেবল ভূত নয়, এই গল্পে লুকিয়ে রয়েছে অন্য রহস্যও। এই ছবি নিয়ে জয়া আহসান বলছেন, 'ভূতপরী কোনও ভয়ের ভূতের গল্প নয়। ভয় দেখানো ও নয়। একজন মেয়ের খুনের রহস্য উদঘাটন করাকে নিয়েই এগিয়ে যাবে এই ছবির গল্প। একাংশে ছবিটিকে ক্রাইম থ্রিলারও বলা যায়।' ছবির পরিচালক বলছেন, 'গুপি গাইন বাঘা বাইন ছবির ভূতের রাজা আমায় চিরকালই ভীষণ টানত। আমি এই ধরণের একটা বিষয় নিয়ে ছবি বানাতে চেয়েছি চিরকাল। মানুষ আর ভূতের সম্পর্ক, একদিকে যেমন হাসি-মজার জিনিস রয়েছে ছবিটায়, তেমনই রয়েছে মন খারাপ করা গল্পও। ছবির আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন নবারুণ বসু। এই ছবি তৈরি হয়েছিল দীর্ঘদিন আগেই। তবে তা ভারতে মুক্তি পায়নি। এই ছবিতে যে জয়াকে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে, তা অভিনেত্রী আগেই বলেছিলেন। আর এবার, জয়ার ভারতের অনুরাগীরা দেখতে পাবে এই ছবি। এই সিনেমা ভারতে মুক্তি পাবে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি।    

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surinder Films (@surinderfilms)

আরও পড়ুন: Soumitrisha Exclusive: রাগ করে মা ডাকেন 'ডাস্টবিন' বলে, নখ খাওয়ার বদভ্যাস আছে সৌমিতৃষার!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget