এক্সপ্লোর

Tollywood on Buddhadeb Bhattacharjee: 'একজন আসল নায়ক.. ভাল থাকুন স্যার'.. প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ টলিউডের

Tollywood on Buddhadeb Bhattacharjee Demise: প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন টলিউডের বিভিন্ন কলাকুশলীরাও। 

কলকাতা: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য (Buddhadeb Bhattacharjee )। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট মানুষেরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন টলিউডের বিভিন্ন কলাকুশলীরাও। 

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) লিখেছেন, 'একজন সত্যিকারের ভালো গুণী মানুষ চলে গেলেন ...ভাল থাকবেন .. বুদ্ধবাবুর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা'।

 

হোক না তিনি বিরোধী দলের নেতা, তাঁর প্রয়াণে শোকাস্তব্ধ অভিনেতা দেবও। শোকপ্রকাশ করে দেব (Dev) সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'একজন ভদ্র মানুষ, একজন ভদ্রলোক.. ভাল থাকুন স্যার'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

অভিনেত্রী উষসী চক্রবর্তী আজ পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের বাড়িতে। দীর্ঘ পারিবারিক সম্পর্ক ছিল তাঁর। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলায় বুদ্ধদেব ভট্টাচার্য্যের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে উষসী লিখেছেন, 'জয়লোভে যশলোভে রাজ্য লোভে অয়ি/ বীরের সদ্গতি থেকে ভ্রষ্ট নাহি হই ' বুদ্ধমামা, লাল সেলাম।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ushasi Chakraborty (@ushasieofficial)

সোশ্যাল মিডিয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি পোস্ট করে নিয়ে সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, 'সেই ছেলেবেলা থেকে যবে থেকে বুঝতে শিখেছি- ‘সুন্দর’ আসলে কাকে বলে,তখন থেকেই হাঁ করে চেয়ে থাকতাম- বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে। নন্দনের প্রবেশদ্বারে- আমদের দিকে, অদ্ভুতভাবে তাকিয়েই সিগারেটের টুকরোটা নামিয়ে নিতেন। মৃদু হাসতেন। তখন তাঁর মনে কি চলত? তাই নিয়ে- আমাদের মধ্যে তর্কের শেষ ছিলো না। কেন আমাদের দিতে চেয়ে এভাবে হাসতেন? আমাদের মধ্যেই কি কিছু খুঁজতেন তিনি? দেখতে চাইতেন বাংলার ভবিষ্যৎ? মূলতঃ ওনাকে এক ঝলক দেখতে পাবো- এই জন্যই আমরা দাঁড়িয়ে থাকতাম। “বুদ্ধদেব ভট্টাচার্য - আমাদের হিরো ছিলেন..”- এই কথাটুকুই বলতে পেরেছি,মীরাদিকে আজ। শেষ শয্যায় শুয়ে আছেন- বুদ্ধবাবু। কি শান্তি তাঁর মুখে। এতটুকু কষ্টের লেশমাত্র নেই। এতদিনের যুদ্ধের শেষে- তিনি পরম শান্তিতে শায়িত।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sudipa Chatterjee (@realsudipachatterjee)

 

 

আরও পড়ুন: ৮০ বছরে থামল জীবনযুদ্ধ, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget