এক্সপ্লোর

Prosenjit Chatterjee Exclusive: সন্ধে হলেই গুলি, বোমার আওয়াজ, স্কুল ছাড়িয়ে বাড়ি বদল করতে বাধ্য হয়েছিলেন মা: প্রসেনজিৎ

Bengali Entertainment News: যে পরিস্থিতিকে ফুটিয়ে তুলেছেন ছবির পর্দায়, ব্যক্তিগত জীবনেও সেই সময়টা পার করে এসেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবিপি লাইভের কাছে ভাগ করে নিলেন ছোটবেলার গল্প। 

কলকাতা: তাঁর ছবি নকশাল আন্দোলনের সময়কালকে ফুটিয়ে তুলেছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালিত ছবি কাবেরী অন্তর্ধান (Kaberi Antardhaan) মুক্তি পেয়েছে সদ্য। কিন্তু যে পরিস্থিতিকে ফুটিয়ে তুলেছেন ছবির পর্দায়, ব্যক্তিগত জীবনেও সেই সময়টা পার করে এসেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এবিপি লাইভের (ABP Live) কাছে ভাগ করে নিলেন ছোটবেলার গল্প।                                                                                                                                                   

নকশাল আন্দোলনের সময় প্রথম বাড়ি বদল করতে হয় প্রসেনজিৎকে। অভিনেতা বলছেন, '৭৫-৭৬ সাল মানে আমি তখন ভীষণ ছোট।  প্রথমেই যে কথাটা আমার মনে পড়ে, সেটা বাড়ি বদল। সেসময়ে টালিগঞ্জে থাকতাম আমরা। বাবা মুম্বইতে, কাজে ব্যস্ত। নিরাপত্তার জন্য মা আমাকে আর বোনকে স্কুল ছাড়িয়ে দমদমে আমার মামার বাড়ি নিয়ে চলে এলেন। সেইসময় মামারবাড়ি যৌথ পরিবার। অনেকে থাকতেন। আমাদের দুই ভাইবোনকে নিয়ে সেখানে থাকাটাই নিরাপদ বলে মনে করেছিলেন মা। তখন মোবাইল কেন, যোগাযোগ মাধ্যই ছিল ভীষণ দুর্বল। সন্ধে হলেই বাড়ির সমস্ত আলো নিভিয়ে দেওয়া হত। গোটা বাড়ি জুড়ে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হত। চারিদিকে গুলি-বোমার আওয়াজ। দাদু-দিদিমারা সেই সমস্ত থেকে আমাদের মন ঘোরাবার জন্য আমাদের গল্প বলতেন। ছোটরা ভয়ে অসুস্থ হয়ে পড়ত মাঝে মাঝে। বমি করত, জ্বর এসে যেত..।'                                                                               

আরও পড়ুন: 'Kaberi Antardhan' Screening: 'কাবেরী অন্তর্ধান' ছবির স্ক্রিনিংয়ে 'কালো' থিম, বসেছিল চাঁদের হাট             

ছোটবেলার স্মৃতি যেন এখনও তাজা অভিনেতার মনে। প্রসেনজিৎ বলে চললেন, 'মাঝে মাঝেই দেখতাম বাড়িতে শোকের ছায়া। তখন অত বুঝতাম না। আমার মাসির একজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল অনেক ছোটবেলা থেকে। হঠাৎ শুনলাম তাকে পাওয়া যাচ্ছে না। কিছুদিন পরে তাঁর মৃতদেহ পাওয়া গেল। আমাদের জানতে দেওয়া হত না, কিন্তু পরবর্তীকালে শুনেছি হামেশাই পাড়ায় লাশ পাওয়া যেত। খুব আবছা মনে আছে এই স্মৃতিগুলো.. তবে এই সময় আমি পেরিয়ে এসেছি।'                                               

ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'কাবেরী অন্তর্ধান'। কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য্য, কৌশিক সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত ও অন্যান্যরা।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget