এক্সপ্লোর

Prosenjit Chatterjee Exclusive: হাতের ক্রাচ দেখে গাছ থেকে চিতাটা নেমে এসে আমাদের প্রায় চাটতে শুরু করল: প্রসেনজিৎ

Prosenjit Chatterjee Exclusive: কাকাবাবুর শ্যুটিং মানেই অ্যাডভেঞ্চার। ঠিক কোন কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ‘টলিউডের ইন্ডাস্ট্রি’?

কলকাতা: ফিকে হলুদ আলোর ঘরে দুটো শ্যাওলা রঙের সোফা মুখোমুখি পাতা। তিনি সোফায় বসলে কেমন হবে, সেই আন্দাজে ঠিক করে নেওয়া গেল ক্যামেরার ফোকাস। কয়েক মিনিট পরেই ঘরে ঢুকলেন তিনি। গাঢ় ছাইরঙা সোয়েট শার্ট আর চোখে স্বচ্ছ ফ্রেমের চশমা। ল্যাপল লাগাতে লাগাতে প্রশ্ন করলেন, কোথায় বসব? তারপর সোফায় হেলান দিয়ে বসে সাক্ষাৎকার শুরু করার ইঙ্গিত করলেন। বেশি প্রশ্ন করতে হল না। কিনিয়া, দক্ষিণ আফ্রিকা সফরের গল্প শোনাতে যেন মুখিয়ে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

কাকাবাবুর শ্যুটিং মানেই অ্যাডভেঞ্চার। ঠিক কোন কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ‘টলিউডের ইন্ডাস্ট্রি’? প্রসেনজিৎ বলছেন, ‘কাকাবাবুর শ্যুটিং মানে সবসময়েই রোমহর্ষক সব অভিজ্ঞতা। আমরা যখন ‘মিশর রহস্য’-এর জন্য ইজিপ্টে কাজ করেছি, সেটার অভিজ্ঞতা মনে রাখার মত ছিল। ‘ইয়েতি অভিযান’-এ শ্যুটিং করার স্মৃতিও ভয়ঙ্কর। কিন্তু ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর স্মৃতি আরও ভয়ঙ্কর। কারণ এখানে আমার সহ অভিনেতা-অভিনেত্রীরা কখনও চিতা, কখনও সাপ, কখনও হাতি বা গণ্ডার। আর সৃজিত মুখোপাধ্য়ায় কখনোই গ্রাফিক্সের সাহায্য নিয়ে কিছু তৈরি করেন না। একটা শটে, আমি আর সন্তু শুয়ে আছি আর আমার ঠিক ২ ফুটেরও কম দূরে হাতি দাঁড়িয়ে রয়েছে। অনেক দূরে দূরে ৩টে ক্যামেরা। যদি হাতিটা এক-দু পা এগোয় তাহলেই আমার বা সন্তুকে পিষে দেবে। কিন্তু তারমধ্যেও কাকাবাবুকে জ্ঞান দিতে হবে, ইয়ার্কি করতে হবে সন্তুর সঙ্গে। কারণ সামনে একটা গণ্ডার আছে। গণ্ডার আর হাতির মাঝখানে কাকাবাবু আর সন্তু।‘

Jisshu Sengupta Exclusive: সরস্বতী পুজোয় বাড়ি থেকে বেরব না, যদি কাউকে পছন্দ হয়ে যায়: যীশু

এখানেই থামলেন না প্রসেনজিৎ। কাকাবাবুর প্রত্যাবর্তন তাঁর ঝুলি ভরে দিয়েছে গল্পে। ‘বুম্বা’ বলে চললেন, ‘ একটা শটে ছিল, গাছের ওপর চিতাকে দেখে আমরা নিজেদের লুকোচ্ছি। চিতাটার হঠাৎ হয়তো আমাক হাতের ক্রাচটাকে দেখে রিভালবার বা এমন কোনও অস্ত্র বলে মনে হয়েছে। সে হঠাৎ নেমে এসে আমাদের আশেপাশে ঘুরতে শুরু করল। প্রায় আমাদের চাটছে! সঙ্গের সবাই বলছে, ‘ডোন্ট মুভ স্যর, ডোন্ট মুভ (নড়বেন না স্যর)’। আমি বললাম, কী বলতে চাইছেন আপনারা! আর একটা বিশাল বড় সাপ আনা হয়েছিল। সেটাকে ধরে আমায় সন্তুর পা থেকে ছাড়াতে হবে। সৃজিত আর আরিয়ানের তো সাপটাতে কী পছন্দ। পারলে বিছানায় নিয়ে গিয়ে শোয়! আমায় বলেও ফেলেছিল একবার... আমি তো..’ হেসে ফেললেন প্রসেনজিৎ।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget