এক্সপ্লোর

Prosenjit Chatterjee Exclusive: '২ বছর কমার্শিয়াল ছবি করিনি, সবাই ভেবেছিল প্রসেনজিতের কেরিয়ার শেষ'

Tollywood Exclusive: একের পর এক ছবির ব্যর্থতা হতাশ করেছিল খোদ শাহরুখ খানকেও। বিকল্প পেশার পরিকল্পনা করেছিলেন তিনি, রান্না শিখেছিলেন। আর প্রসেনজিৎ?

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan), সানি দেওল (Sunny Deol), আমি... ভেবে দেখুন, এখন কিন্তু ষাটোর্ধ্বরাই বক্সঅফিসে বাজিমাৎ করছে। কথাটা বলেই স্বভাবচিত হাসিটা হাসলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 'দশম অবতার' (Dawshom Awbotaar)-এর সাফল্যে, 'যিনি ভীষণ ভীষণ খুশি।' এবিপি লাইভের (ABP Live) সঙ্গে অভিনেতা শেয়ার করে নিলেন সেই উচ্ছ্বাস। 

কেরিয়ারে ভাল-খারাপ সময় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীরই আসে। ছবির সাফল্যের কথা বলতে গিয়ে প্রসেনজিৎ যাঁর উদাহরণ দিলেন, কেরিয়ারের খারাপ সময় দেখেছেন তিনিও। শাহরুখ খান। একের পর এক ছবির ব্যর্থতা হতাশ করেছিল খোদ শাহরুখ খানকেও। বিকল্প পেশার পরিকল্পনা করেছিলেন তিনি, রান্না শিখেছিলেন। প্রসেনজিতের কেরিয়ারে কী কখনও এমন কঠিন সময় গিয়েছে? অভিনেতা বলছেন, 'যে কোনও সফল অভিনেতার এমন কেরিয়ার নেই, ৪০ বছরে যাঁর প্রত্যেকটা ছবি ভাল চলেছে। এটা অসম্ভব। বিষয়টা অনেকটা ক্রিকেটের মতো। প্রত্যেক ক্রিকেটারের থেকে, প্রত্যেক ম্যাচেই তো আমাদের সেঞ্চুরির প্রত্যাশা থাকে। কিন্তু সেটা কি সম্ভব? মাঝে মাঝেই তো আমায় এমন সময় আসে, যখন মানুষ বলেন, প্রসেনজিৎকে আর কত দেখব? তখনই আমি একটা 'চোখের বালি' করি, একটা 'অটোগ্রাফ' করি, একটা 'দশম অবতার' করি। এর আগে 'শ্বশুড়বাড়ি জিন্দাবাদ'-এর মতো ছবিও করেছি। নতুন প্রজন্ম আসবে.. তবে তাদের কারও সঙ্গে আমার কোনও প্রতিযোগিতা নেই। বয়সের সঙ্গে সঙ্গে আমি আমার কাজটাকে এতটাই পরিণত করে তুলেছি, এখন আমায় কারও সঙ্গে তুলনাই করা যায় না। একসময় আমি শুধু কমার্শিয়াল ছবি করতাম। জানতাম, আমি পর্দায় এলেই হাততালি পড়বে। তারপরে আমি যখন মাল্টিপ্লেক্সের ছবি করলাম, বুঝলাম ছবির ধরণও বদলাবে, চরিত্রায়ন পালটাবে। এটা করতে গিয়ে আমারও কেরিয়ারে এমন সময় গিয়েছে যখন ২ বছর আমায় কেউ কমার্শিয়াল ছবিতে নেয়নি। কিন্তু তখন আমি ২টো বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতে অভিনয় করেছি। টরেন্টো ফেস্টিভ্যালে আমার ছবি মনোনীত হয়েছে, রেজ কার্পেটে গিয়েছি। 'মনের মানুষ' যখন করেছি, তখন জানতাম না সুপারহিট হবে। আমি কেবল নিজেকে আবিষ্কার করতেই ছবিটায় অভিনয় করেছিলাম। কিন্তু দর্শকদের অসম্ভব ভাল লেগে যায়। যখন ২ বছর কমার্শিয়াল ছবি করিনি, সবাই ভেবেছিল প্রসেনজিতের কেরিয়ার শেষ। তারপরে আমি একটা 'অটোগ্রাফ' নিয়ে ফিরে এসেছি। এটা প্রত্যেকদিনের লড়াই। লম্বা কেরিয়ারে ওপর নিচ হবে না এটা অসম্ভব। ছোট ছোট কালভার্টের মতো বাধাগুলোকে পেরিয়ে যেতে হবে। যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে সরস্বতী ঠাকুর রাগ করবেন।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget