এক্সপ্লোর

Prosenjit Chatterjee: অভিনয়ে পা, ছেলে তৃষাণজিতের জীবনের নতুন ইনিংস নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

Prosenjit Chatterjee on his son: বড়পর্দায় না হলেও, অভিনয়ে তো বটেই। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ।

কলকাতা: 'প্রথম সবকিছু সবসময় বিশেষ..' ছেলের উদ্দেশে লিখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তাহলে কি টলিউডের 'ইন্ডাস্ট্রি'-র পুত্রের জীবনে শুরু হতে চলেছে নতুন ইনিংস? বড়পর্দায় পা রাখছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trisanjeet Chatterjee)?

বড়পর্দায় না হলেও, অভিনয়ে তো বটেই। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। প্রথম নাটক মঞ্চস্থ করতে চলেছেন তৃষাণজিৎ। নাটকটির নাম, 'লর্ড অফ দ্য ফ্লাইজ' (Lord of The Flies)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টারও শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সেখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা যাচ্ছে তৃষাণজিৎকেও। নীল ব্লেজারে রয়েছেন তিনি। 

পোস্টার শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, 'প্রথম সবকিছু সবসময় খুব বিশেষ। প্রথম মঞ্চাভিনয়ের জন্য তোমায় অনেক অনেক শুভকামনা তৃষাণজিৎ। শুভকামনা 'লর্ড অফ দ্য ফ্লাইজ' -এর অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও। প্রসেনজিতের এই পোস্টে তৃষাণজিৎকে উচ্ছ্বসিত ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অন্যান্য কলাকুশলীরাও। 

প্রসেনজিৎ ও তৃষাণজিতের ভাল সম্পর্কের কথা জানেন সবাই। তৃষাণজিৎ ও তাঁর কথাবার্তায় হামেশাই উঠে আসে খেলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়। ছুটি পেলেই একসঙ্গে সময় কাটান বাবা ও ছেলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাবা হিসেবে মিশুককে এমন কী দিতে চান যা নিজে কখনও বাবার থেকে পাননি? এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন, 'বাবার থেকে পাইনি এমন কিছু নেই। সব ঘরে ঘরেই বাবা ছেলের সম্পর্ক একই রকম হয়, আলাদা করা যায় না। তবে আমি যে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছি, চেষ্টা করব মিশুককে যেন ওই কষ্টটা না করতে হয়। কিছুদিন আগেও মিশুক বাড়ি এসেছিল, আমায় বলল ও কোনও ছবির কাজে সহকারী হিসেবে থাকতে চায়। আমি বললাম, 'তাহলে তোমাকে প্রযোজক এডিটরের জন্য যে গাড়িটা দেবেন তাতে করেই যেতে হবে। তুমি যেখানেই যাচ্ছো, সেখানে জানবে তুমি বুম্বাদার ছেলে। কিন্তু তোমায় জানতে হবে আমাদের টেকনিশিয়ান বা পর্দার পিছনে যাঁরা কাজ করেন তাঁরা ঠিক কতটা লড়াই করেন। একজন তারকার দৃষ্টিভঙ্গি থেকে ইন্ডাস্ট্রিকে দেখলে চলবে না, শিকড়টা দেখতে হবে তোমায়। মিশুক ওই শিকড়টা জানুক, বুঝুক আগে,  তারপরে কেরিয়ার বেছে নিক।'

আরও পড়ুন: Ankush Oindrila: বিয়ে কবে? জন্মদিনে ঐন্দ্রিলার কাছে ভাত-কাপড়ের দায়িত্ব নেওয়ার আবদার অঙ্কুশের

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget