এক্সপ্লোর

Ankush Oindrila: বিয়ে কবে? জন্মদিনে ঐন্দ্রিলার কাছে ভাত-কাপড়ের দায়িত্ব নেওয়ার আবদার অঙ্কুশের

Ondrila Sen Birthday: ৩১ মার্চ অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen)-এর জন্মদিন। আর সকালেই সোশ্যাল মিডিয়ায় আদুরে একটি রিল শেয়ার করে জন্মদিনে ভালবাসার মানুষকে বিশেষ বার্তা পাঠালেন অঙ্কুশ

কলকাতা: প্রেমিকার জন্মদিন, আর তাই আদুরে পোস্ট শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ৩১ মার্চ অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen)-এর জন্মদিন। আর সকালেই সোশ্যাল মিডিয়ায় আদুরে একটি রিল শেয়ার করে জন্মদিনে ভালবাসার মানুষকে বিশেষ বার্তা পাঠালেন অঙ্কুশ। সামনেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ আর ঐন্দ্রিলার নতুন ছবি 'লাভ ম্যারেজ' (Love Marriage)। আর সেই ছবির নতুন গান 'আছো কেমন'-এই আদুরে রিল শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। 

ছোট্ট রিল ভিডিওতে দেখা যাচ্ছে, কখনও ঐন্দ্রিলাকে কোলে তুলে নিচ্ছেন অঙ্কুশ, কখনও আবার প্রেমিকার কপালে আঁকছেন চুম্বন। এই ভিডিও শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। এইভাবেই যত্ন করে আগলে রাখব তোমাকে। খুব ভালো থেকো, আর হ্যাঁ আমার হয়ে থেকো। অনেক অনেক সফলতা পাও যাতে আমি আমার ভাত কাপড়ের দায়িত্ব তোমাকে দিতে পারি।' সেইসঙ্গে অঙ্কুশ জুড়ে দিয়েছেন তাঁদের আগামী ছবির কথাও। 

নতুন ছবির প্রচারের জন্য অভিনব পন্থা বেছেছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। বড়পর্দায় তাঁদের বিয়ে হওযার কথা ১৪ এপ্রিল। এই ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) ও অপরাজিতা আঢ্য (Aparajita Addhya)। তবে বাস্তবে টলিউডের এই জুটির বিয়ে কবে, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন দুজনেই। 

আপাতত ছবির প্রচারে ভীষণ ব্যস্ত অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তবে এর মধ্যেই জন্মদিন পালন করেছেন তাঁরা। সামনেই ছবির প্রচারে মুম্বই যাওয়ার কথা অভিনেতা অভিনেত্রীর। জন্মদিন উদযাপন করলেও সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। কেবল অঙ্কুশের পোস্ট করা রিলে ঐন্দ্রিলার খুনসুটির বার্তা, 'ভাত কাপড়ের সব দায়িত্ব আমার।'

কেমন ছিল অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের শুরুর দিনগুলো? তাঁদের প্রথম আলাপ হয়েছিল জিমে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। সেই সময়ে ঐন্দ্রিলার ধারাবাহিক চলছে। অঙ্কুশেরও প্রথম ছবি মুক্তি পেয়েছে। জিমে অঙ্কুশকে দেখে ঐন্দ্রিলার মা বসিয়ে রেখেছিলেন মেয়ের সঙ্গে আলাপ করাবেন বলে। কারণ সিনেমার গানে অঙ্কুশের নাচ দেখে ঐন্দ্রিলার ভাল লেগেছিল। ফলে তাঁদের প্রেমের শুরুর জন্য নিজের মা-কে খানিক ক্রেডিট দেন ঐন্দ্রিলা। অবশ্য ঐন্দ্রিলার মায়ের এমন কাণ্ডে খানিক নাকি অবাকই হয়েছিলেন অঙ্কুশ। 'গায়ে পড়া'ও ভেবেছিলেন। তবে এসব এখন তিনি মজার ছলেই বলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dipu (@ankush.official)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget