এক্সপ্লোর

Prosenjit Weds Rituparna: বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত!

ভালোবাসার দিনে বিয়ের ঘোষণা! তাও যাঁদের বিয়ে, তাঁদের নাম শুনলে চমকে উঠতে হয় বই কি! বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)!

কলকাতা: ভালোবাসার দিনে বিয়ের ঘোষণা! তাও যাঁদের বিয়ে, তাঁদের নাম শুনলে চমকে উঠতে হয় বই কি! বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)! সোশ্যাল মিডিয়ায় ভ্যালেন্টাইন্স ডে-র সকালে সাড়ম্বরে বিয়ের ঘোষণা করলেন টলিপাড়ার প্রথম সারির দুই অভিনেতা অভিনেত্রী। 

সোশ্যাল মিডিয়ায় প্রায় একসঙ্গে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নিয়েছেন দুই তারকাই। সেখানে স্ক্রিনে প্রথমেই ফুটে উঠছে, প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। এরপর ঠিক বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে ঘোষণা। সেখানে লেখা, 'সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।'

আরও পড়ুন: ভালোবাসার কোলাজ পোস্ট শোভনের, 'মার খাবি?' লিখলেন স্বস্তিকা!

সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে নেটদুনিয়া অবাক তো বটেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার মোহরের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। মোহর জানিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত হাত মিলিয়েছেন একটি নতুন ছবির জন্য। এই দুই তারকাকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ঘোষণারই অভিনব পন্থা এই বিয়ের কার্ড। কবে শ্যুটিং শুরু বা ছবির বিষয়, এই সংক্রান্ত তথ্য এখনই দিতে নারাজ সবাই। 

দীর্ঘদিন পর ২০১৬ সালে জনপ্রিয় এই জুটিকে পর্দায় ফিরিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'প্রাক্তন'। পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণার পরিণত জুটির প্রেমে মজেছিলেন দর্শক। এরপর এখনও পর্যন্ত একসঙ্গে কাজ করতে দেখা যায়নি দুই অভিনেতাকে। তাঁদের নিয়ে একসঙ্গে ছবির গুঞ্জন উঠলেও সেবিষয়ে পাকা কথা হয়নি। তবে প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা নিয়ে কোনও সংশয় নেই তারকাদের মনে। আর তাই, ভালোবাসার দিনে সোশ্যাল মিডিয়ায় দরাজ গলায় থুড়ি পোস্টে বিয়ের কথা জানােন অভিনেতা অভিনেত্রী। শুধু কী তাই? রীতিমতো ফোন নম্বর দিয়ে সবাইকে নিমন্ত্রণও করলেন তাঁরা।

তবে সেই নিমন্ত্রণ রক্ষা করতে, বিয়ের দিন জানা প্রয়োজন বৈ কী!

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget