এক্সপ্লোর

Puja Banerjee: কৃশিবকে কোলে নিয়ে শিবরাত্রির পুজোয় সামিল পূজা, শেয়ার করলেন ভিডিও

সাদা পোশাকে মন্দিরে পূজা বন্দ্যোপাধ্যায়ের (Puja Banerjee) কোলে বসে ছোট্ট কৃশিব (Krishiv)। মায়ের হাতে হাত রেখে দুধ ঢালছে শিবলিঙ্গের মাথায়। শিবরাত্রির দিন সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও ভাগ করে নিলেন পূজা।

কলকাতা: সাদা পোশাকে মন্দিরে পূজা বন্দ্যোপাধ্যায়ের (Puja Banerjee) কোলে বসে ছোট্ট কৃশিব (Krishiv)। মায়ের হাতে হাত রেখে দুধ ঢালছে শিবলিঙ্গের মাথায়। শিবরাত্রির দিন সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও ভাগ করে নিলেন পূজা। ক্যাপশনে সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানালেন নায়িকা। 

আজ শিবরাত্রি। সাধারণ মানুষ থেকে শুরু করে রুপোলি পর্দার তারকারা, মহাদেবের পুজোয় ব্রতী সকলেই। বলিউড থেকে টলিউড, সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভাগ করে নিয়েছেন সেই সব ছবি। আর আজ সোশ্যল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও ভাগ করে নেন পূজা। সেখানে দেখা যায়, শিবমন্দিরে পুজো করতে গিয়েছেন তিনি। সঙ্গে ছোট্ট কৃশিব। গোটা পুজোটাই পূজা করলেন কৃশিবকে কোলে মিয়ে। ক্যাপশনে লিখলেন, 'সবাইকে শুভেচ্ছা আর সবার জন্য প্রার্থনা, বিশেষ করে আমার বাবার জন্য। আমার কৃশিব। হর হর মহাদেব।'

আরও পড়ুন: Bhagyashree: আবার বিয়ে করলেন ভাগ্যশ্রী!

সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) ও কুণাল ভার্মা (Kunal Varma)। লকডাউনের আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন পূজা ও কুণাল। একরত্তি ছেলেও রয়েছে তাঁদের, নাম কৃশিব (Krishiv)। কিন্তু এরপর করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছিল তাঁদের সামাজিক বিয়ে। সীমিত সংখ্যক অতিথি নিয়ে বিয়ে সারতে চাননি পূজা। তাঁদের ইচ্ছা ছিল জাঁকজমক করে বিয়ে করার। সেই সখ পূরণ করতেই সপরিবারে গোয়ায় উড়ে গিয়েছিলেন পূজা। সঙ্গে ছিলেন তাঁর পরিবার, আত্মীয় ও কিছু ঘনিষ্ঠ বন্ধুরাও।

গোয়ায় বিয়ের আসর বসেছিল এই বাঙালি অভিনেত্রীর। লাল বেনারসি আর ধুতি পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বিয়ের আসর। আর সেখানে হাজির ছিল নতুন বর-কনের একরত্তি ছেলেও! 

বিয়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, পূজার হাতে শোভা পাচ্ছে বিয়ের মেহেন্দি। আর তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন কুণাল। পূজার মুখে দুষ্টুমির হাসি। ক্যাপশানে পূজা লিখেছেন, 'শেষমেশ মুঝস্ শাদি করোগি গাইতেই হল কুণাল ভার্মাকে।' বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় পূজা যে ছবিটি শেয়ার করেন, সেখানে দেখা গেল না তাঁর বিয়ের সাজ। তবে ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল লাল বেনারসি আর কাজললতা ধরা পূজার একটি হাত।  আগেই জানিয়েছিলেন, বিয়েতে লাল বেনারসি পরবেন পূজা, মণ্ডপে আসবেন পালকি করে। তাঁর অতিথি বন্ধুদের স্টেটাস্ দেখা মিলেছিল সমুদ্র তীরে সাজানো মণ্ডপ ও তাঁর পালকির। এরপর অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন পূজা। বিয়েতে তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিল একরত্তি কৃশিব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget