এক্সপ্লোর

Puja Banerjee: ঘন কুয়াশায় সারা রাত শ্যুটিং, কী ঘটেছিল পূজার সঙ্গে?

Entertainment News: এই ছবির হাত ধরেই প্রথম ছবি পরিচালনায় থাকছেন অর্ণ। এর আগে, বড়পর্দায় একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্ণ।

কলকাতা: ক্যামেরার সামনে যতটা অবলীলায় আমরা বসে অভিনয় দেখি, শ্যুটিং বোধহয় ততটা সোজা নয়। আজ মুক্তি পেয়েছে অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee) পরিচালিত, অর্ণ, অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও সোহিনী সরকার (Sohini Sarkar) অভিনীত ছবি 'অথৈ' (Othoi)। শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস 'ওথেলো' -কে অবলম্বন করে তৈরি হয়েছে এই ছবি। অর্ণর পরিচালনায় দীর্ঘদিন ধরে এই গল্পের নাট্যরূপ দেখে এসেছেন দর্শক। আর এবার সেই গল্প পর্দায়। 

এই ছবিরই একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। পর্দায় তাঁর একটি নাচের দৃশ্যও রয়েছে। কীভাবে হয়েছিল সেই গোটা গানের শ্যুটিং। মাত্র এক রাতের শ্যুটিংয়ে কোন বিপদের মধ্যে পড়েছিলেন পূজা? ছবি মুক্তির দিনই তিনি প্রকাশ্যে আনলেন অজানা সেই গল্প। পোস্ট করে নিলেন একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে নিয়ে পূজা লিখেছেন, 'আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'অথৈ'। আপনারা সবাই যান, ছবিটা দেখুন। আমরা এই গোটা গানটির শ্যুটিং করেছিলাম মাত্র একটা রাতে। ভীষণ ঠাণ্ডা আর প্রচন্ড কুয়াশা ছিল সেদিন। কিচ্ছু দেখা যাচ্ছিল না। দৃশ্যমানতা কম থাকার ফলে বারে বারে শ্যুটিং বন্ধ করে দিতে হচ্ছিল আমাদের। সমস্ত কষ্ট, কঠিন পরিশ্রম তখনই সফল হবে যখন আপনারা সবাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন।' পুজাকে ভিডিওতে বলতে শোনা গেল, 'ভীষণ ঠাণ্ডা। সারারাত ধরে গানের শ্যুটিং করছি আমরা।'

এই ছবির হাত ধরেই প্রথম ছবি পরিচালনায় থাকছেন অর্ণ। এর আগে, বড়পর্দায় একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্ণ। নাটকের মঞ্চে তিনি দীর্ঘদিন নাটক পরিচালনা করেছেন। এই ছবিতে নেতিবাচক ভূমিকায় দেখা যাবে অনির্বাণকে। গোগো-র চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। অন্যদিকে অর্ণ আর সোহিনীকে দেখা যাবে একে অপরের বিপরীতে। ছবিতে চমক রয়েছে দিতিপ্রিয়া রায়ের চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিমি ও অর্পণ ও পূজা।

এর আগে এসভিএফের সঙ্গে 'পাপ'-এর মতো ওয়েব সিরিজে কাজ করেছেন পূজা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

আরও পড়ুন: Drashti Dhami: ছোটপর্দার 'মধুবালা', 'গীত'-কে মনে আছে? জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget