এক্সপ্লোর

কৃশিবকে নিয়ে বাপ্পি লাহিড়ীর বাড়ির পুজোয় হাজির পূজা বন্দ্যোপাধ্যায়

ছোট্ট কৃশিবের প্রথম লক্ষ্মীপুজো। তাকে নিয়েই সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর বাড়ির পুজোয় হাজির হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রইলেন স্বামী কুণাল বর্মা

কলকাতা: ছোট্ট কৃশিবের প্রথম লক্ষ্মীপুজো। তাকে নিয়েই সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর বাড়ির পুজোয় হাজির হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রইলেন স্বামী কুণাল বর্মা। বাপ্পা লাহিড়ীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক পূজার। সেই সূত্র ধরেই সঙ্গীতশিল্পীর বাড়িতে লক্ষ্মীপুজোয় আমন্ত্রিত ছিলেন তিনি। 

দুর্গাপুজো মুম্বইতে কাটিয়েছেন অভিনেত্রী। তবে পুজোর আগে শারদ আমেজ মাখতে কলকতা এসে ঘুরে গিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ছিল ছোট্ট কৃশিবও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছিলেন পুজা। তবে এই প্রথম নয়, এর আগেও একরত্তিকে নিয়ে কলকাতায় এসেছেন পূজা। শেষ করেছেন একটি ওয়েব সিরিজের কাজও।

প্রথমবার কৃশিবকে বাড়িতে রেখে 'পাপ' ওয়েবসিরিজের দ্বিতীয় পর্বের শ্যুটিং সেরেছিলেন পূজা। নতুন মায়ের পক্ষে কতটা কঠিন ছিল সেই সফর? এবিপি লাইভকে পূজা বলেছিলেন, 'দুটো সত্ত্বার মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলা সহজ নয়। তবে আমার জন্য পরিস্থিতিটা আরও কঠিন করে তুলেছিল করোনাকাল। কৃশিবকে বাড়িতে রেখে শ্যুটিং করতে যাওয়াটা আমার জন্য বেশ কঠিন ব্যাপার ছিল। ও খুব ছোট, তাই সংক্রমণের ভয় পেয়েছিলাম। তবে পাপ সিরিজটা নিয়ে আগে থেকেই পরিকল্পনা ছিল। ইতিমধ্যেই সবাই ২ বছর অপেক্ষা করেছেন। আমি দর্শকদের আর অপেক্ষা করাতে চাইনি। আমার টিম খুব  সাহায্য করেছে আমায়। আমার সময় মতই শ্যুটিং ফেলত। সবার সাহায্যেই অন্তিম পর্বের শ্যুটিংটা শেষ করতে পেরেছি। একটা ঘটনা মনে আছে, একদিন কৃশিবের খুব জ্বর। আমার শেষদিনের শ্যুটিং ছিল তারপরের দিন। সারারাত ওর সঙ্গে জেগেছি। পরের দিন শ্যুটিং-এ যাব। কৃশিব আমায় ছাড়তে চাইছিল না। শ্যুটিং-এ গিয়ে কাজে মন লাগছিল না। খারাপ লাগছিল। একজন মা হিসাবে অসুস্থ বাচ্চাকে বাড়িতে ছেড়ে আসাটা অনুচিত। আবার একজন অভিনেত্রী হিসাবে, জীবনে যাই হোক না কেন.. শো মাস্ট গো অন। নিজের জীবনে এই টানাপোড়েনটা প্রথম অনুভব করেছিলাম।'

কাজ শুরু করলেও এখনও কোনও বড় কাজ হাতে নেবেন না পূজা। কৃশিবের বড় হওয়ার সঙ্গী হতে চান তিনিও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget