এক্সপ্লোর

Allu Arjun News: সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অল্লু অর্জুনের বাবা

Allu Arjun Update: হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছিল আর গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল মাত্র ৯ বছরের শিশু, তার জ্ঞান ফিরেছে

কলকাতা: অল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। আজ অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নামজাদা ব্যক্তি আজ দেখা করলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Chief Minister Revanth Reddy)-র সঙ্গে। হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় আজ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করেন তেলুগু ইন্ডাস্ট্রির একাধিক মানুষ। তেলঙ্গনা ফিল্ম ডেভালপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে (Telangana Film Development Corporation) আজ দেখা করতে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। তবে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে কেউ বলেননি যে কী আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। অন্যদিকে, এর আগেই অল্লু অরবিন্দ সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়া চিকিৎসারত শিশুকে ২ কোটি টাকা সাহায্য ঘোষণা করেছেন। 

কেমন আছে ওই ৯ বছরের শিশু? জানা যাচ্ছে, ২০ দিন পরে হাসপাতাল থেকে এল সামান্য সুখবর। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছিল আর গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল মাত্র ৯ বছরের শিশু, তার জ্ঞান ফিরেছে। শিশুটির নাম শ্রী তেজ। এতদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল সে। ছিল ভেন্টিলেশনে। তবে সদ্যই তাঁর জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফিরলেও এখনও তাঁর বিপদ কাটেনি বলেই জানা যাচ্ছে। এখন তাঁর ভেন্টিলেশনে থাকার দরকার নেই বটে, কিন্তু সে যে একেবারে বিপদমুক্ত এ কথা বলা যায় না। এখনও হাসপাতালেই থাকতে হবে শ্রী তেজকে। তবে সে বিপদমুক্ত নয়। এখন তাঁর আর ভেন্টিলেশনে থাকবার প্রয়োজন নেই বটে, কিন্তু আহত শিশুর বাবা জানিয়েছে, সে এখনও পর্যন্ত কাউকে চিনতে পারছে না। তবে চিকিৎসকদের আশা, চিকিৎসায় যখন শ্রী তেজ একবার সাড়া দিতে শুরু করেছে তখন সে ধীরে ধীরে হলেও সুস্থ হয়ে উঠবে। পরিবারের লোকেরা বারে বারে তার নাম ধরে ডাকলে সে পরিবারের সবাইকে চিনতে পারবে বলেও আশা চিকিৎসকদের। 

শ্রী তেজের বাবা জানিয়েছে, হাসপাতালে থাকাকালীন অল্লু অর্জুন তাঁদের সাহায্য়ের জন্য সবরকম ব্যবস্থা করে দিয়েছেন। শুধু অল্লু অর্জুন নয়, সরকারও সাহায্য করেছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই শ্রী তেজের পরিবারকে ২ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে অল্লু অর্জুনের বাবা। আর ওই শিশুর চিকিৎসার যাবতীয় খরচ খরচার ভার ইতিমধ্যেই নিয়েছেন অল্লু অর্জুন।  

আরও পড়ুন: Allu Arjun: অল্লু অর্জুনই প্রথম নন, এই বলি তারকার ছবির প্রচারেও পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন মানুষ!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget