এক্সপ্লোর

Pushpa 2 The Rule: রাজামৌলির 'আরআরআর'- কে প্রথম দিনেই টেক্কা 'পুষ্পা ২'- এর, দর্শকরা বলছেন 'ফুল পয়সা উসুল'

Pushpa 2: প্রতিটি দৃশ্যে টানটান উত্তেজনা। পুষ্পা ২- এর সাসপেন্স এতটাই যে 'পার্ট ৩'- এর আশা করছেন দর্শকরা।

Pushpa 2 The Rule: সবে রিলিজ হয়েছে অল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত 'পুষ্পা ২- দ্য রুল' ছবিটি। ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া জাগিয়েছে এই সিনেমা। দুরন্ত ব্যবসা করবে এই দক্ষিণী ছবি, অল্প সময়েই জিতে নেবে 'ব্লকবাস্টার সুপারহিট' খেতাব, এমনটাই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞদের একটা বড় অংশ। আর প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে চমকে গিয়েছেন সকলেই। সমস্ত ভাষায় প্রায় ১৬০ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে 'পুষ্পা ২' ছবি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলেই অনুমান। 'আরআরআর' ছবির প্রথম দিনের ব্যবসা ছিল ১৩৩ কোটি টাকার। তাকে পিছিয়ে ফেলে ইতিমধ্যে 'বিগেস্ট ইন্ডিয়ান ওপেনার এভার'- এর খেতাব পেয়ে গিয়েছে অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২- দ্য রুল'। 

যাঁরা প্রথম দিনেই ছবিটি দেখে ফেলেছেন তাঁদের মধ্যেও উত্তেজনা এবং উন্মাদনার পারদ রয়েছে তুঙ্গে। কেউ গিয়েছেন সকাল ৭টার শো-দেখতে। কেউ বা সিনেমা হলে বসে চোখের পলক ফেলেননি এই ভেবে, যদি কিছু দেখা বাদ পড়ে যায়। অল্লু অর্জুনের পাশাপাশি রশ্মিকা মান্দানার প্রশংসাতেও পঞ্চমুখ দর্শকমহল। অনেকেই বলছেন, অল্প দিনের মধ্যেই 'ন্যাশনাল ক্রাশ' হয়ে যাবেন রশ্মিকা। 'পুষ্পা ২- দ্য রুল' ছবির বিষয়ে আলোচনা করতে গিয়ে দর্শকরাই টেনেছেন 'অ্যানিম্যাল' ছবির প্রসঙ্গে। অনেকেই বলছেন, 'অ্যানিম্যাল' ছবিতে যেভাবে পুরুষতন্ত্রের জয়জয়কার হয়েছে এবং নারীদের অবমাননা করা হয়েছে, 'পুষ্পা ২'- তে দেখা গিয়েছে ঠিক তার উল্টো দৃশ্য। এখানে নারীকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার ঘটনার দেখানো হয়েছে বিভিন্ন দৃশ্যে। আমাদের জীবনে মহিলাদের ভূমিকা কী, একটি পরিবারে মহিলাদের ভূমিকা কী, সবই দেখানো হয়েছে খুব সুন্দর ভাবে। 

পুষ্পা ৩ কি লঞ্চ হবে? 

পুষ্পা ২- দ্য রুল ছবির শেষে নাকি এমন সাসপেন্স রয়েছে যে পুষ্পা ৩ লঞ্চ হতেই পারে, এমনই মত দর্শকদের একাংশের। তবে এই ব্যাপারে ছবির নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে পুষ্পা ২ দেখে খুশি সকলেই। সিনেমা হল থেকে বেরিয়ে বেশিরভাগ দর্শকই বলছেন 'পয়সা উসুল' হয়েছে দারুণ ভাবে। অনেকেই বলছেন, এক মিনিটের জন্যেও স্ক্রিন থেকে চোখ সরানো যাচ্ছে না। ৩ ঘণ্টা ২০ মিনিটের ছবি দেখতে একটুও বিরক্তি লাগবে না। বরং প্রতি মুহূর্তেই 'কী হয় কী হয়' পরিস্থিতি। পুরোটা সময় জুড়ে রয়েছে টানটান উত্তেজনা। আর মহিলাদের প্রতি ঠিক যেমন আচরণ পুরুষদের এবং সমাজের হওয়া উচিত, ঠিক সেটাই যে পুষ্পা ২- দ্য রুল ছবির ছত্রে ছত্রে বর্ণিত হয়েছে, সেই প্রসঙ্গে একমত সকলেই। অল্লু অর্জুনের অভিনয়, স্টাইল, ম্যানারিজমের পাশাপাশি দর্শক মুগ্ধ রশ্মিকার অভিনয়েও। যাঁরা ইতিমধ্যেই সিনেমা দেখে ফেলেছেন, তাঁরা সকলে বলেছেন বাকিরাও যেন সিনেমা হলে গিয়েই ছবি দেখেন। স্ত্রীর ইচ্ছেপূরণের জন্য একজন স্বামী যে কী কী করতে পারেন, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বন্ধন কেমন হওয়া উচিত, পরিবার কেমন হলে তাকে আদর্শ পরিবার বলা যায়, সবই একদম নিখুঁত ভাবে দেখানো হয়েছে এই সিনেমার প্রতিটি দৃশ্যে। 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget