এক্সপ্লোর

Radhika Apte: মা হতে চলেছেন রাধিকা আপ্তে, বিয়ের ১২ বছর পর এল সুখবর

Radhika Apte Pregnancy News: এদিন রাধিকা আপ্তেকে দেখা যায় একটি অফ শোল্ডার কালো ড্রেস পরে থাকতে। আর এই কালো পোশাকের মধ্যে থেকেই স্পষ্ট ফুটে উঠতে দেখা যায় তার বেবিবাম্প।

Bollywood News: বলিউডের দুনিয়ায় একের পর এক সুখবর আসছে। কিছুদিন আগেই জানা গিয়েছে নীনা গুপ্তার কন্যা মাসাবা গুপ্তা মা হয়েছেন। প্রথম সন্তানের জন্ম (Bollywood News) দিয়েছেন তিনি। এবার আরও এক সুখবর। মা হতে চলেছেন রাধিকা আপ্তে (Radhika Apte)। লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হতেই স্পষ্ট নজরে এল তাঁর বেবিবাম্প। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হলেন রাধিকা আপ্তে। কালো পোশাকে বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

রাধিকা আপ্তের এই লুক দেখে সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। রাধিকা আপ্তের এই ছবি তুমুল ভাইরাল সমাজমাধ্যমে। রাধিকা আপ্তে সম্প্রতি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন ১৬ অক্টোবর তাঁর অভিনীত ছবি 'সিস্টার মিডনাইট'-এর স্ক্রিনিংয়ের জন্য। সেখানেই বেবি বাম্প নিয়ে হাজির হন রাধিকা আপ্তে।

অনুরাগীদের অভিনন্দনের বন্যা, উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এই ছবি দেখে। রাধিকা আপ্তে লেখেন, 'সিস্টার মিডনাইট ইউকে প্রিমিয়ার।' তবে এই পোস্টে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কোনো কথা উল্লেখ করেননি কিয়ারা আডবাণী। তিনি শুধু পোস্টে ছবি নিয়েই কথা বলেছেন। রাধিকা আপ্তে তার নিজের কিছু সিঙ্গল ছবি শেয়ার করেছেন সমাজমাধ্যমে, এই ছবিতে রেড কার্পেটে ছবির কলাকুশলীদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। অনুরাগীরা রাধিকাকে অভিনন্দন জানাচ্ছেন এই ছবি দেখে। জনৈক এক অনুরাগী লিখেছেন, 'রাধিকা গর্ভবতী, অভিনন্দন।' আরও একজন লিখেছেন যে রাধিকা, তোমার আগামী সন্তানের জন্য অনেক শুভেচ্ছা। তোমাকে খুব সুন্দর লাগছে।'

এদিন রাধিকা আপ্তেকে দেখা যায় একটি অফ শোল্ডার কালো ড্রেস পরে থাকতে। আর এই কালো পোশাকের মধ্যে থেকেই স্পষ্ট ফুটে উঠতে দেখা যায় তার বেবিবাম্প। রাধিকার লুক নিয়ে তুমুল চর্চা চলছে সমাজমাধ্যমে। ব্রিটিশ বেহালাবাদক ও সুরকার বেনেডিক্ট টেলরকে বিয়ে করেছিলেন রাধিকা আপ্তে। একজন থাকেন লন্ডনে এবং একজন থাকেন মুম্বইতে। রাধিকা আপ্তে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি করতে ভালবাসেন না। এমনকী নিজের সম্পর্কে বেশি কথা বলতেও পছন্দ করেন না। সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতির 'মেরি ক্রিসমাস' ছবিতে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রাধিকা আপ্তেকে। মূলত এটি একটি ক্যামিও চরিত্র ছিল।    

আরও পড়ুন: এই শহরগুলিতে আজ বন্ধ থাকছে ব্যাঙ্ক, এই মাসে আর কবে ছুটি ?

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget