এক্সপ্লোর

Rahul-Ushashi: সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ

New Web Series: নতুন কাজ এবং নিজের চরিত্র নিয়ে রাহুল বলছেন, 'উষসীর সঙ্গে আমার বহু বছরের বন্ধুত্ব, তবে ওর সঙ্গে এই প্রথমবার কাজ করার সুযোগ পেলাম'

কলকাতা: নতুন সিরিজে অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose)। সঙ্গে থাকছেন, উষসী রায় (Ushashi Ray) এবং সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। নতুন থ্রিলার ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে থাকছেন, অরিজিৎ তোতোন চক্রবর্তী (Arijeet Toton Chakrabarty)। সিরিজের নাম, 'হ্যালো স্ট্রেন্জার' (Hello stranger)। বাংলা এবং হিন্দি, দুই ভাষাতেই কাজ করছেন রাহুল, সৌম্যর ক্ষেত্রেও তাই। অন্যদিকে বেশ অনেকদিন পরে উষসীকে একটি ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে। সব মিলিয়ে অনুরাগীরা অধীর অপেক্ষায় রয়েছেন এই সিরিজ মুক্তির। জানা যাচ্ছে, 'জি ফাইভ' (Zee 5)-এর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই সিরিজ। 

নতুন কাজ নিয়ে রাহুল

নতুন কাজ এবং নিজের চরিত্র নিয়ে রাহুল বলছেন, 'উষসীর সঙ্গে আমার বহু বছরের বন্ধুত্ব, তবে ওর সঙ্গে এই প্রথমবার কাজ করার সুযোগ পেলাম। এটা আবার কাছে একটা দারুণ ব্যাপার তো বটেই। বহু বছর আগে, উষসীর বাবা, দেবু'দার পরিচালনায় প্রথম সিনেমায় কাজ করেছিলাম আমি। এখনও এই সিরিজের শ্যুটিং চলছে। যেহেতু এটি একটি থ্রিলার ওয়েব সিরিজ, সেই কারণে আমার চরিত্র বা গল্প নিয়ে বিশেষ কিছু বলা ঠিক হবে না। তবে গল্পটা আকর্ষণীয় বলে মনে হয়েছে বলেই, রাজি হয়েছিলাম কাজটা করতে। আশা করি, মানুষের ভাল লাগবে এই কাজটা।' প্রসঙ্গত, এর আগে, টলিউডে এবং মুম্বইতে একাধিক কাজ করেছেন রাহুল। সদ্যই প্রকাশ্যে এসেছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা, স্নেহাশীস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিংয়ের কাজ। কলকাতা এবং মুম্বই, ২ মিলেই হবে শ্যুটিংয়ের কাজ। 

অন্যদিকে, সৌম্য সদ্য অভিনয় করলেন, 'উইন্জোজ' (Windows) প্রযোজনা সংস্থার নতুন সিনেমা, 'ফুলপিসি ও এডওয়ার্ড'। এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য। তিনি ইতিমধ্যেই টলিউড পেরিয়ে, বলিউডেও কাজ করে ফেলেছেন তিনি। কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও। এবার একেবারে নতুন ভূমিকায়, নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। উষসীকেও বেশ অনেকদিন বড়পর্দায় দেখা যায়নি। তবে তিনি একাধিক ওয়েব সিরিজে অভিনয় করছেন বর্তমানে। তাঁকে আপাতত নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় দর্শকেরা।

আরও পড়ুন: Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
Advertisement

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget