এক্সপ্লোর

ইউভানের দ্বিতীয় পুজো, হলুদ পাঞ্জাবিতে মা দুর্গার সামনে হাজির একরত্তি

ছোট্ট ইউভানের দ্বিতীয় দুর্গাপুজো, আর হাঁটতে শেখার পর প্রথম। গুটি গুটি পায়ে ঠাকুরের বেদিতে হাঁটছে সে। সোশ্যাল মিডিয়ায় হলুদ পাঞ্জাবি পরা ইউভানের সেই মিষ্টি ছবিই ভাগ করে নিলেন বাবা রাজ চক্রবর্তী।

কলকাতা: ছোট্ট ইউভানের দ্বিতীয় দুর্গাপুজো, আর হাঁটতে শেখার পর প্রথম। আর তাই, গুটি গুটি পায়ে ঠাকুরের বেদিতে হাঁটছে সে। সোশ্যাল মিডিয়ায় হলুদ পাঞ্জাবি পরা ইউভানের সেই মিষ্টি ছবিই ভাগ করে নিলেন বাবা রাজ চক্রবর্তী। অনুরাগীদের জানালেন শুভ সপ্তমী।

সদ্য ছুটি কাটিয়ে ফিরেছেন রাজশ্রী জুটি। সম্প্রতি ছোট্ট ইউভান ও স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন রাজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটা আলাদা অ্যালবাম করে ফেলেছিলেন শুভশ্রী। সেখানে কেবলই মলদ্বীপে দিনযাপনের ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই রোদমাখা ছবি আপলোড করতেন শুভশ্রী। মলদ্বীপের সমুদ্রে সময় পরিবারকে নিয়ে সময় কাটানোর ছবি। কম জাননি রাজও। সোশ্যাল মিডিয়ায় নীল সমুদ্রের ধারে এই ছবিটি শেয়ার করেছিলেন রাজ। একদিকে পরিচালনা অন্যদিকে বিধায়কের দায়িত্ব, দুইই সামলাচ্ছেন রাজ। কিন্তু তাঁর ফাঁকেও বের করে নিলেন পারিবারিক সময়। একরত্তি ও স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন সময় কাটাতে। সম্ভবত জীবনের সেরা সময়টি কাটাচ্ছেন শুভশ্রী, একদিকে কাজ অন্যদিকে পরিবার, সব মিলিয়ে নায়িকা এখন ভীষণ ভীষণ খুশি।

কখনও নীল সমুদ্রের ধারে অবাক ইউভান, আবার কখনও মায়ের সঙ্গে মিরর সিলফি, শুভশ্রীর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মলদ্বীপের ছবিতে। সুন্দর কটেজে ইউভানের ছবি নিয়ে অনুরাগীদের শুপ্রভাত জানিয়েছিলেন শুভশ্রী। অনুরাগীরাও তাঁদের ভ্রমণের ছবিতে উপচে দিয়েছেন ভালোবাসা। 

এর আগে বাড়ির পুজোর ছবি ও মুহূর্ত ভাগ করে নিয়েছেন শুভশ্রী। ঢাক ও বিভিন্ন আনন্দের ছোট ছোট মুহূর্তের ছবির কোলাজ ভেসে উঠেছে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। আর আজ হলুদ পাঞ্জাবিতে ছোট্ট ইউভানের ছবি শেয়ার করে নিয়েছেন রাজ। তাঁর পিছনে দেখা যাচ্ছে সাবেক প্রতিমা।

অন্যদিকে এক নয়, দুটি নতুন ছবির কাজে হাত দিয়েছেন শুভশ্রী। 'ডা: বক্সী' ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্তের সঙ্গে অভিনয় করবেন তিনি। অন্যদিকে পরমব্রতর পরিচালনায় "অ্যান্টিডোট" ছবিতে শুভশ্রীর একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। অর্থাৎ দুটি নতুন জুটি পেতে চলেছে বাংলা সিনেমার পর্দা। শুভশ্রী জানিয়েছেন, ইউভানকে ছেড়ে থাকতে পারবেন না তিনি। তাই ওকে নিয়েই শ্যুটিং করতে যাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget