এক্সপ্লোর

Raj Kundra Case: অন্তর্বর্তীকালীন জামিন রাজ কুন্দ্রার, শুনানি ২৫ অগাস্ট

পর্ণোগ্রাফি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজ কুন্দ্রা। গত মাসে পর্ণ ভিডিও শ্যুটিং করার অভিযোগে শিল্পা শেট্টির স্বামীকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ।

মুম্বই: পর্ণোগ্রাফি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজ কুন্দ্রা। গত মাসে পর্ণ ভিডিও শ্যুটিং করার অভিযোগে শিল্পা শেট্টির স্বামীকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ।

অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গত মাসেই গ্রেফতার করা হয়েছিল ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'পর্ণ ভিডিও তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছিল। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হয়নি। গ্রেফতারই হতে হয়েছিল নামী ব্যবসায়ীকে।

এএনআই সূত্রে খবর, 'রাজ কুন্দ্রাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। মামলায় রাজ কুন্দ্রার আগামী শুনানির দিন ২৫ অগাস্ট। তার আগে কিছুদিনের জন্য় জামিনে মুক্ত রাজ। 

অন্যদিকে কঠিন সময় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন শিল্পা। শুরু করেছেন শ্যুটিং।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে শিল্পা লিখেছিলেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। শুধু আমি নয়, আমার পরিবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, ট্রোলিং হয়েছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইন আইনের পথে চলছে এই মামলা এখনও প্রমাণসাপেক্ষ। একজন তারকা হিসাবে আমি একটি ভাবধারায় বিশ্বাসী। তা হল, কখনও অভিযোগ কোরো না, কখনও কিছু বুঝিয়ে বলতে যেও না। আইন ও মুম্বই পুলিশের ওপর সমস্ত আস্থা রয়েছে আমার। প্রয়োজনীয় আইনি সাহায্যও আমরা নিচ্ছি।'

এরসঙ্গেই শিল্পা যোগ করেছিলেন, 'একজন মানুষ হিসাবে, সর্বোপরি এক মা হিসাবে আমার আবেদন, দয়া করে অর্ধেক সত্যি জেনে কোনও খবর রটাবেন না বা মন্তব্য করবেন না। দয়া করে আমার আর আমার পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আমাদের মিডিয়া ট্রায়াল হওয়া উচিত না। আইন সত্যিটা সামনে আনবেই। সত্যমেব জয়তে'

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget