এক্সপ্লোর

Happy Birthday Rajinikanth: 'থালাইভা'র জন্মদিন! রজনীকান্ত সম্পর্কে ১০ আকর্ষণীয় তথ্য

Rajinikanth: কাশ্মীর থেকে কন্যাকুমারী, তিনি 'দ্য গ্রেট রজনীকান্ত'। তাঁকে নিয়ে মিমেরও নেহাত অন্ত নেই। এবং মজার ব্যাপার, সমস্ত মিমেই তিনিই শ্রেষ্ঠ।

নয়াদিল্লি: তিনি দক্ষিণের সুপারস্টার, গোটা ভারতের 'থালাইভা' (Thalaiva)। তিনিই প্রথম প্যান-ইন্ডিয়া (pan-india) খ্যাতি লাভ করেছিলেন, এই ব্যাপারে সকলেই সহমত হবেন। তিনি রজনীকান্ত (Rajinikanth)। আজ তাঁর জন্মদিন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, তিনি 'দ্য গ্রেট রজনীকান্ত'। তাঁকে নিয়ে মিমেরও নেহাত অন্ত নেই। এবং মজার ব্যাপার, সমস্ত মিমেই তিনিই শ্রেষ্ঠ। ঘুরিয়ে ফিরিয়ে চোখে সানগ্লাস তোলা হোক, বা দুর্দান্ত সংলাপ বিনিময় সবেতেই তিনি অনন্য, তাঁর নিজের কায়দাই আলাদা। অনুরাগীদের শ্রদ্ধা-আদরের 'থালাইভা'র একার উপস্থিতিই পর্দায় দর্শক টানতে একশো।

জন্মদিনে রজনীকান্ত সম্পর্কে কিছু অজানা তথ্য

অনুরাগীদের ভগবান রজনীকান্তের ৭২তম জন্মদিন আজ। আপনি যদি রজনী-ফ্যান হন, তাহলে অভিনেতা সম্পর্কে এই অজানা তথ্যগুলি জেনে রাখতেই হবে।

প্রথমত, বেঙ্গালুরুর মারাঠি পরিবারের জন্ম নিয়েছিলেন রজনীকান্ত। পুরো নাম শিবাজি রাও গায়কোয়াড়। কিংবদন্তি মারাঠি যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের নামে তাঁর নামকরণ হয়।

দ্বিতীয়ত, বাড়িতে তিনি মারাঠি ও কন্নড় ভাষা শিখে বড় হয়েছেন। মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ে ডিপ্লোমা করার সময় তামিল শেখেন তিনি।

তৃতীয়ত, অভিনয় জগতে পা রাখার আগে তিনি বাস কনডাক্টারের কাজ করতেন তা সকলেরই জানা। তবে তিনি যে কুলি ও কাঠের মিস্ত্রি হিসেবেও কাজ করেছেন তা অনেকেরই অজানা।

চতুর্থত, দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা রুপোলি পর্দায় পা রেখেছিলেন খলনায়কের চরিত্রে অভিনয় দিয়ে। অত্যাচারী স্বামী থেকে শুরু করে বহু-মহিলা সঙ্গত, একাধিক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। ১৯৭৭ সালে প্রথম ইতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি।

পঞ্চম, গোটা ভারতবাসী যাঁর অভিনয়ে মগ্ন, সেই রজনীকান্তের কাছে অনুপ্রেরণা হচ্ছেন অমিতাভ বচ্চন। বিগ-বির ১১টি ছবির তামিল রিমেকে কাজ করেছেন তিনি।

প্রায় ৫০ বছর ব্যাপী তাঁর কর্মজীবনে রজনীকান্ত প্রায় ১৭০-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন। 

আরও পড়ুন: 'Pathaan' Song Besharam Rang: পর্দায় জমজমাট শাহরুখ-দীপিকা রসায়ন, মুক্তি পেল 'বেশরম রং'

পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত রজনীকান্ত জায়গা করে নিয়েছিলেন ২০১০-এর 'ফোর্বস ইন্ডিয়া মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল'-এর তালিকায়।

রজনীকান্ত হচ্ছেন একমাত্র ভারতীয় অভিনেতা যাঁকে নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে একটি অধ্যায় রয়েছে, নাম 'ফ্রম বাস কনডাক্টার টু সুপারস্টার'।

রজনীকান্তের জনপ্রিয়তার ওপর নির্ভর করে তৈরি ছবি 'ফর দ্য লভ অফ এ ম্যান' দেখানো হয়েছিল ২০১৫ সালে '৭১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল'-এ।

২০১০ সালে মুক্তি প্রাপ্ত রজনীকান্তের কল্পবিজ্ঞান ঘরানার ছবি 'এনথিরন' একমাত্র তামিল ছবি যা বিশ্বের মধ্যে আইএমডিবি-র সেরা ৫০ সিনেমার তালিকায় নিজের স্থান করে নেয়। রজনীকান্ত-অভিনীত এই ছবি আইআইএম-এ পিজি ইলেকটিভ কোর্সে কেস স্টাডি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget