এক্সপ্লোর

'Pathaan' Song Besharam Rang: পর্দায় জমজমাট শাহরুখ-দীপিকা রসায়ন, মুক্তি পেল 'বেশরম রং'

'Besharam Rang': আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান'। মুক্তি পেল ছবির প্রথম গান 'বেশরম রং'।

মুম্বই: বহু প্রতীক্ষার অবসান। মুক্তি পেল শাহরুখ-দীপিকার 'পাঠান' (Pathaan) ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang)। গানজুড়ে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) জুটি আগুন ধরাচ্ছে পর্দায়। শিল্পা রাওের কণ্ঠে, স্পেনের দুর্ধর্ষ লোকেশনে শ্যুট হয়েছে গানের। 

মুক্তি পেল 'বেশরম রং'

মুক্তি পেল বহু প্রতীক্ষার সেই গান। এদিন কথা মতো ঠিক বেলা ১১টায় 'যশ রাজ ফিল্মস'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেল গান। স্পেনের নয়নাভিরাম লোকেশনে, বোটের ওপর লাস্যময়ী দীপিকা পাড়ুকোন উত্তাপ বাড়াচ্ছে। তার ওপর শিল্পা রাওয়ের কণ্ঠের মাদকতা অন্য মাত্রা এনে দিয়েছে গানে। বিশাল-শেখর জুটির কম্পোজিশনে তৈরি এই গানে রয়েছে স্প্যানিশ লিরিক্সও। ইউটিউবে গানের ক্যাপশনে লেখা হয়, 'এই জুটির হাত ধরে নেশা ধরবে।'                                           

 

 

এদিন গানটি মুক্তি পাওয়ার পরই নিজেদের সোশ্যাল মিডিয়ায় গানের একটি টিজার পোস্ট করেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ক্যাপশনে কিং খান লেখেন, 'ওঁকে দেখলে, আপনি বুঝবেন... সৌন্দর্য একপ্রকার অ্যাটিটিউড...'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

আরও পড়ুন: Shah Rukh Khan: 'বেশরম রং' মুক্তির আগে নিজের লুক শেয়ার কিং খানের, বাড়ল উত্তেজনার পারদ

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় 'জিরো'। তারপর কোনও ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেননি শাহরুখ খান। তবে ২০২৩ নিয়ে আসছে তাঁর তিন-তিনটে ছবি। 'পাঠান' মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি। ট্রেলার-টিজারের পর এই গান অনুরাগীদের উত্তেজনার পারদ আরও খানিক বাড়িয়ে দিল বলাই যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Badshah: গান নিয়ে চূড়ান্ত বিতর্ক, চর্চা দ্বিতীয় বিবাহ নিয়েও! বাদশা স্বীকার করলেন, 'একেবারেই প্রস্তুত ছিলাম না'
গান নিয়ে চূড়ান্ত বিতর্ক, চর্চা দ্বিতীয় বিবাহ নিয়েও! বাদশা স্বীকার করলেন, 'একেবারেই প্রস্তুত ছিলাম না'
Anurag Dobhal: গাড়ি দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জনপ্রিয় ইউটিউবার! বাড়ি ফিরেই শুরু হল তাঁর জীবনের নতুন ইনিংস
গাড়ি দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জনপ্রিয় ইউটিউবার! বাড়ি ফিরেই শুরু হল তাঁর জীবনের নতুন ইনিংস
Dibyendu Bhattacharya: 'শাকিব আর শাহরুখ ২ জনেই নিজের জায়গায় সেরা, তুলনায় বিশ্বাসী নই', বাংলাদেশে কাজ করে এসে কী অভিজ্ঞতা দিব্যেন্দুর?
'শাকিব আর শাহরুখ ২ জনেই নিজের জায়গায় সেরা, তুলনায় বিশ্বাসী নই', বাংলাদেশে কাজ করে এসে কী অভিজ্ঞতা দিব্যেন্দুর?
Dev on Ghatal Master Plan: 'ঘাটাল মাস্টার প্ল্যান আসলে ভোট ব্যাঙ্ক, হয়ে গেলেই ভোট শেষ', বিজেপিকে আক্রমণ শানালেন দেব
'ঘাটাল মাস্টার প্ল্যান আসলে ভোট ব্যাঙ্ক, হয়ে গেলেই ভোট শেষ', বিজেপিকে আক্রমণ শানালেন দেব

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget