এক্সপ্লোর

Rajinikanth Health Update: স্থিতিশীল রজনীকান্ত, বাড়ি ফিরতে পারেন ২ দিনে, বিবৃতি প্রকাশ হাসপাতালের

Rajinikanth News: দক্ষিণী তারকা রজনীকান্ত গতকাল অর্থাৎ সোমবার, অনেক রাতের দিকে হাসপাতালে ভর্তি হন। শোনা যায় পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হন তিনি। এখন কেমন আছেন? জানাল হাসপাতাল।

নয়াদিল্লি: স্থিতিশীল রয়েছেন তারকা অভিনেতা রজনীকান্ত (Rajinikanth Health Update)। চেন্নাইয়ের (Chennai) বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তামিল তারকাকে, তবে হাসপাতাল সূত্রে খবর, আগামী দিন ২-এর মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে। বিবৃতি প্রকাশ করে হাসপাতালের তরফে জানানো হয়েছে যে মহাধমনী ফুলে (aorta swelling) যায় অভিনেতার এবং নন-সার্জিকাল পদ্ধতিতেই তা নিরাময় সম্ভব হয়েছে। 

কেমন আছেন রজনীকান্ত? হাসপাতালের তরফে প্রকাশ করা হল বিবৃতি

হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, 'শ্রী রজনীকান্তকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে গ্রীমস রোডের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হৃৎপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালীতে (মহাধমনী) একটি ফোলাভাব ছিল, যা একটি নন সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতি দ্বারা চিকিত্সা করা হয়েছে। সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশ সম্পূর্ণ ফোলাভাব বন্ধ করে একটি স্টেন্ট বসিয়েছেন। আমরা ওঁর শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের আশ্বস্ত করতে চাইব যে গোটা চিকিৎসা পদ্ধতিটি একেবারে পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ হয়েছে। শ্রী রজনীকান্তের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন। ২ দিনে তিনি বাড়ি ফিরে যাবেন।'

এর আগে চেন্নাই পুলিশ সূত্রে জানা যায়, গতকাল, সোমবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় রজনীকান্তকে (Rajinikanth)। পেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি (Rajinikanth Hospitalised) করা হয় থালাইভাকে। এর আগে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানান যে সোমবার অনেক রাতে থালাইভাকে হাসপাতালে ভর্তি করা হয়, যদিুও প্রথমে কথা ছিল মঙ্গলবার সকালে খালি পেটে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে রুটিন পরীক্ষার জন্য়। 

আরও পড়ুন: Kon Se Aalor Swapno Niye: 'গৃহবধূ' থেকে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার গল্প, শুরু হল নয়া ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'

সংবাদসূত্রে জানা যায় রজনীকান্তের স্ত্রী লতা তাঁর স্বামীর স্বাস্থ্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। যদিও খুব বিস্তারে তিনি কিছু বলেননি, তবু তাঁর বয়ান থেকে জানা যায়, রজনীকান্ত সম্পূর্ণ সুস্থই আছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। রজনীকান্তের অনুরাগীরা এখন সমাজমাধ্যমে তাঁর সার্বিক সুস্থতা কামনা করছেন। সকলেই প্রার্থনা করছেন যাতে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন। এমন অবস্থায় হাসপাতালের বিবৃতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন অনুরাগীরা, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget