এক্সপ্লোর

Rajinikanth: শুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি রজনীকান্ত, এখন কেমন ?

Rajinikanth: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার একটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

Rajinikanth Admitted to Hospital: শুটিং চলার মাঝেই হঠাৎ করেই হাসপাতালে ভর্তি করা হল রজনীকান্তকে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চেন্নাই পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল সোমবার রাতেই এই হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে (Rajinikanth)। পেটে প্রচন্ড ব্যথা শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি (Rajinikanth Hospitalised) থালাইভা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৭৩ বছর বয়সী রজনীকান্তের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার একটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আজ মঙ্গলবার ১ অক্টোবর এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে কার্ডিয়াক ক্যাথ ল্যাবে। রজনীকান্তের অনুরাগীরা তাঁর শারীরিক অবস্থা জানার জন্য খুবই উদ্বিগ্ন। তবে এখনও পর্যন্ত রজনীকান্তের পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

রজনীকান্তের স্ত্রী কী জানান

সংবাদসূত্রে জানা গিয়েছে রজনীকান্তের স্ত্রী লতা তাঁর স্বামীর স্বাস্থ্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। যদিও খুব বিস্তারে তিনি কিছু বলেননি, তবু তাঁর বয়ান থেকে জানা যায়, রজনীকান্ত সম্পূর্ণ সুস্থই আছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। রজনীকান্তের অনুরাগীরা এখন সমাজমাধ্যমে তাঁর সার্বিক সুস্থতা কামনা করছেন। সকলেই প্রার্থনা করছেন যাতে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন।    

নিজের রাজনৈতিক দল তৈরি করতে চেয়েছিলেন

২০২০ সালের শেষ দিকে একইভাবে স্বাস্থ্যের অবস্থা ভাল না থাকায় নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করতে পারেননি রজনীকান্ত। ২০২০ সালের ডিসেম্বর মাসে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করার পরে স্বাস্থ্যহানি এবং কোভিড মহামারীর কারণে এই পরিকল্পনা আর এগোয়নি বেশিদূর।

এখন কোন ছবিতে কাজ চলছে

লোকেশ কঙ্গরাজের পরিচালনায় 'কুলি' ছবির শুটিং নিয়েই এখন ব্যস্ত রয়েছেন রজনীকান্ত। এর আগে সোমবার তিনি বর্ষীয়ান চিত্রপরিচালক এসপি মুথুরামন এবং এভিএম সরাভননের সঙ্গে দেখা করেন এবং সেই সাক্ষাতের ছবিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে আগামী ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে রজনীকান্তের পরবর্তী ছবি 'ভেট্টিয়ান'। এই প্রথম 'জয় ভীম' ছবির পরিচালক টিজে গণাভেলের সঙ্গে কাজ করলেন রজনীকান্ত। এই ছবির প্রযোজনা করেছে লাইকা প্রোডাকশনস। এই ছবিতে থালাইভার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, ফাহাদ ফসিল, রান্না দগগুবতি, মঞ্জু ওয়ারিয়র, রীতিকা সিং এবং দুসেরা বিজয়নকে।  

আরও পড়ুন: Actor Govinda Injured: কলকাতায় আসছিলেন, তার আগেই গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, প্রচুর রক্তপাত

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget