এক্সপ্লোর

হুমকির মাঝেও দেওয়ালিতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর নিরাপদ মুক্তির আশ্বাস রাজনাথ সিংহের

নয়াদিল্লি:  কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তির দিন যতই এগোচ্ছে, ততই একাধিক হুমকির মুখে পড়তে হচ্ছে এই ছবিকে। আজ এপ্রসঙ্গে কথা বলতেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কর্ণ জোহর। সূত্রের খবর, রাজনাথ সিংহের পক্ষ থেকে নিরাপদে ছবির মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে ‘এডিএইচএম’-এর টিমকে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যেকোনও রকমের হিংসা এড়াতে ১০০ শতাংশ পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা থাকবে দেশের সমস্ত মাল্টিপ্লেক্স ও হলের সামনে। এবিষয় তিনি দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন। আজ ছবির অন্য প্রযোজকদের সঙ্গে মুকেশ ভট্টও গিয়েছিলেন রাজনাথের সঙ্গে দেখা করতে। তারপর সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে মুকেশ দাবি করেন, তিনি যখন এখানে এসেছিলেন, তখন তিনি খুব চিন্তায় ছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে, তাঁর আশ্বাসে ‘এডিএইচএম’-এর টিম সদস্যদের মনে হয়েছে, আসন্ন দেওয়ালি তাঁদের জন্যে খুশির বার্তাই নিয়ে আসবে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আজ ছবির প্রযোজক দলের সদস্যদের সঙ্গে রাজনাথের কাছে যান। সেখান থেকে বেরিয়ে তিনি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস-এর রাজ ঠাকরেকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং এমএনএস-কে গুন্ডাদের দলও বলেন। এভাবে কোনও ছবিতে শুধুমাত্র পাকিস্তানি শিল্পী অভিনয় করার জন্যে, সেছবির মুক্তি আটকে রাখা বা হল ভাঙচুরের হুমকি আইন বিরুদ্ধ। মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কোনও অধিকার নেই আইন নিজেদের হাতে নিয়ে নেওয়ার। তবে পাকিস্তানের উরি হামলার পর বলিউডের একাংশ দাবি তোলে, বলিউডি ছবিতে আর পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় করানো যাবে না। যদিও এই দাবির বিরুদ্ধ সরব হয়েছে বলিউডের একাংশ। এই বিতর্কের মাঝেই, ছবির পরিচালক কর্ণ জোহর একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, তাঁর কাছে দেশ সবার আগে। ভবিষ্যতে তিনি আর কখনও কোনও পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীকে তাঁর ছবিতে অভিনয় করানোর জন্যে সই করাবেন না। তবে অ্যায় দিল হ্যায় মুশকিল-এ পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানকে যখ অভিনয় করানোর জন্যে সই করানো হয়, তখন ভারত-পাক সম্পর্ক এতটা সমস্যাবহুল ছিল না। উরি হামলা এবং তার পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। তারপর থেকেই ভারতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় করা নিয়ে তৈরি হয়েছে বহু বিতর্ক। তার মাঝেই ফেঁসে গেছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget