এক্সপ্লোর

Rakhi Sawant:'ওঁর ইন্ড্রাস্টিতে আসার ছিল, তাই আমাকে ব্যবহার করেছে', স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রাখী

Adil Durani Extra Marital Affair:ঠকাচ্ছেন স্বামী, চাঞ্চল্যকর অভিযোগ রাখী সবন্তের। গত কাল, বৃহস্পতিবার, মুম্বইয়ে জিম থেকে বেরোনোর সময় সাংবাদিকদের বলি-অভিনেত্রী বলেন, 'ওঁর ইন্ড্রাস্টিতে আসার দরকার ছিল। তাই আমাকে ব্যবহার করেছে।'

মুম্বই: ঠকাচ্ছেন স্বামী (adil durani), চাঞ্চল্যকর অভিযোগ রাখী সবন্তের (rakhi sawant)। গত কাল, বৃহস্পতিবার, মুম্বইয়ে জিম থেকে বেরোনোর সময় সাংবাদিকদের বলি-অভিনেত্রী বলেন, 'ওঁর ইন্ড্রাস্টিতে আসার দরকার ছিল। তাই আমাকে ব্যবহার করেছে।' সঙ্গে জানান, অন্য মহিলার সঙ্গে (extra marital affair) সম্পর্কও রয়েছে আদিল দুরানির। সংবাদমাধ্যমের সঙ্গে এই কথোপকথনের সময় আগাগোড়া বিহ্বল ছিলেন 'ম্যাঁয় হু না' ছবির অন্যতম অভিনেত্রী। 

রাখীর চোখে জল...
আইনি মতে ২০২২ সালের মে মাসে আদিলের সঙ্গে বিয়ে সেরেছিলেন রাখী। যদিও তা প্রকাশ্যে আসে চলতি বছরের গোড়ার দিকে। কিন্তু তার পর থেকেই বিয়ে নিয়ে নানা রকম সমস্যার কথা শোনা গিয়েছে বলিউডের একসময়ের ডাকসাইটে 'আইটেম ডান্সার'-র মুখে। বলেন, 'বিয়ে কোনও ছেলেখেলা নয়। আমার বিবাহিত জীবনে কেন কেউ হস্তক্ষেপ করবে?' তিনি যে নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে রীতিমতো চিন্তায়, সে কথাও জানিয়েছিলেন রাখী। তবে এবার চাঞ্চল্যকর অভিযোগ। তাঁর দাবি, স্বামী আদিল দুরানির অন্য় মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। এতেই শেষ নয়। ওই মহিলার কাছে সম্ভবত আদিলের এমন কিছু গোপনীয় তথ্য রয়েছে যা দিয়ে তিনি আদিলকে ব্ল্য়াকমেল করছেন, অভিযোগ অভিনেত্রীর। রাখীর কথায়, 'ও একটা মিথ্যেবাদী। ধর্মগ্রন্থ ছুঁয়ে আমাকে বলেছিল, ওই মহিলাকে ব্লক করে দেবে। করেনি।'

সাংবাদিকদের কাছে আর্জি...
নিজের অভিযোগ, ক্ষোভ ও আক্ষেপ সাংবাদিকদের সামনে উগরে রাখী কিছু আর্জিও জানিয়েছেন। তাঁর কথায়, 'দয়া করে আদিলের কোনও ইন্টারভিউ নেবেন না, ওঁকে তারকা বানাবেন না। ইন্ডাস্ট্রিতে আসার জন্যই ও আমাকে ব্যবহার করেছে। শুধু ইন্টারভিউ দেওয়ার জন্য ও জিমে আসুক, এটা আমি একেবারে চাই না।' প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি ক্যানসার-আক্রান্ত মাকে হারিয়েছেন বলি-অভিনেত্রী। দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয় জয়া সবন্তের। চিকিৎসাধীন থাকাকালীন মায়ের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যেত রাখীকে। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন তিনি। তার উপর বৈবাহিক জীবনে বিপত্তির অভিযোগ। যদিও টিনসেল টাউনে যাঁরা রাখীকে চেনেন, তাঁদের অনেকেরই বক্তব্য আগেও বহুবার এই ধরনের মন্তব্য শোনা গিয়েছে তাঁর মুখে। যেমন এক বার বলেন, 'আমরা স্বামী-স্ত্রীর মতো থাকলেও আমাদের মধ্যে অনেক কিছু চলছে যা এখনই প্রকাশ করতে চাই না। ঠিক সময়ে সবটা বলব।' তবে একই সঙ্গে তখন এও জানান, যে তিনি আদিলের সঙ্গেই থাকতে চান।

আরও পড়ুন:অভিযোগের পাহাড়, এবারও জামিন হল না! জেলেই অনুব্রত

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget