এক্সপ্লোর

Anubrata Mondal: অভিযোগের পাহাড়, এবারও জামিন হল না! জেলেই অনুব্রত

এর আগে গতকাল বীরভূমে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর-সহ অনুব্রত ঘনিষ্ঠ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আবীর দত্ত, আসানসোল: গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল আদালত। এদিন জামিনের আবেদন জানাননি অনুব্রতর আইনজীবী। এর আগে গতকাল বীরভূমে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর-সহ অনুব্রত ঘনিষ্ঠ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, লটারির মাধ্যমে গরুপাচারের কালো টাকা সাদা করা হয়েছিল কি না, মূলত তাই জানতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেইসমস্ত তথ্য ছাড়াও বিভিন্ন ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্ট এবং গাড়ি ব্যবহার সংক্রান্ত নথিও আজ আদালতে পেশ করে সিবিআই। 

গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে ১১৫টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য় পঞ্চায়েতে জমা হওয়া নথি ব্য়বহার করে খোলা হয়েছিল অ্য়াকাউন্টগুলি। করোনাকালে মাত্র ২ দিনে খোলা হয়েছিল ১১৫টি ভুয়ো অ্য়াকাউন্ট। এতগুলি অ্য়াকাউন্টের নথিতে সই করেছিলেন ব্য়াঙ্ক ম্য়ানেজার!


গরুপাচার মামলার তদন্তে আদালতে এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই। তবে কি গরু পাচারের কোটি কোটি কালো টাকা সাদা করতেই বীরভূমের ব্য়াঙ্কে এই অ্য়াকাউন্টগুলি খোলা হয়েছিল?উঠছে প্রশ্ন। শুক্রবারই, বিভিন্ন ব্যাঙ্কে বেনামি ও ভুয়ো অ্যাকাউন্ট সংক্রান্ত নথি আদালতে জমা দেয় সিবিআই। এদিন, বিচারক সিবিআইয়ের কাছে জানতে চান,শেষ ১৪ দিনের তদন্তে কী কী তথ্য উঠে এসেছে? 


সিবিআইয়ের তরফে জানানো হয়,বেনামি ও ভুয়ো অ্য়াকাউন্টের ব্য়াপারে ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, অ্য়াকাউন্টের লেনদেনের ব্য়াপারে কিছুই জানেন না। ১২ জন টিপসই দিয়েছেন। এছাড়াও সিবিআইয়ের দাবি, ৪টি অ্য়াকাউন্ট থেকে ভোলে ব্য়োম রাইস মিলের অ্য়াকাউন্টে টাকা গেছে। অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যের অ্য়াকাউন্টে গেছে ৬৬ লক্ষ টাকা। 

এরপরই এই মামলায় অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে ফের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য় আবেদন জানায় সিবিআই। পাশাপাশি, ইলামবাজারের পশু হাটের দালাল, গরুপাচারকাণ্ডের অন্য়তম অভিযুক্ত আব্দুল লতিফকেও পলাতক ঘোষণার আর্জি জানানো হয়। এর প্রেক্ষিতে বিচারক জানান,আসানসোল জেলে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাদাবাদ করতে পারবেন তদন্তকারী আধিকারিকরা। আর তিহাড় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে, সায়গল হোসেনকে। 

পাশাপাশি, ভুয়ো অ্যাকাউন্ট যাঁদের নামে খোলা হয়েছে তাঁদের গোপন জবানবন্দি নিতে সিবিআইকে নির্দেশ দেন বিচারক। এদিন, অনুব্রতর জামিনের আবেদন জানানো হয়নি।  তবে ভোলে ব্য়োম রাইস মিলের অ্য়াকাউন্ট ফ্রিজের নির্দেশ যাতে তুলে নেওয়া হয়, সেই আবেদন জানান অনুব্রতর আইনজীবী। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত। বিচারক জানিয়েছেন, ওই দিনই রাইস মিলের অ্য়াকাউন্ট ফ্রিজ তুলে নেওয়ার আবেদনের শুনানি হবে। এদিন আদালতে হাজির ছিলেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের আইনজীবী। তিনি জানান, সায়গল সম্পর্কে সমস্ত তথ্য় ও 

সোনা-গয়নার হিসেব পেশ করা হয়েছে।  এর প্রেক্ষিতে সিবিআইয়ের পাল্টা দাবি, বিকৃত নথি দেওয়া হয়েছে। যা তথ্য দেওয়া হয়েছে, তা প্রকৃত নথির সঙ্গে মিলছে না। ১৭ ফেব্রুয়রি এই মামলারও পরবর্তী শুনানি হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget