এক্সপ্লোর

Rakhi Sawant: 'আমি খোলামেলা পোশাক পরলে তবেই মায়ের চিকিৎসা হত, বাড়িতে হাঁড়ি চাপত', অতীত নিয়ে অকপট রাখী সবন্ত

Rakhi Sawant News: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে রাখী বলছেন, 'আমি তো নিজেকে বলিউডে বিক্রি করে দিয়েছি'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেত্রী রাখি সবন্ত নিজেকে 'বলিউডে বিক্রি' করে দিয়েছেন।
  • মা-বাবা ও পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে খোলামেলা পোশাকে অভিনয়।
  • মিউজিক ভিডিও তৈরিতে নিজের বাড়ি বিক্রি করে দিয়ে লঞ্চ হন।
  • 'পরদেশীয়া' গানে অভিষেক, যা তাঁকে বড় সুযোগ এনে দেয়।

কলকাতা: একটা সময়ে, বলিউডের সাহসী অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তবে তাঁকে শুধু অভিনেত্রী বললে ভুল হবে, তিনি বলিউডের আইটেম গার্ল। রাখী সবন্ত (Rakhi Sawant)। চিরকালই তিনি সাহসী বলে প্রশংসা আর সমালোচনা দুইই কুড়িয়েছেন। তবে সবসময়েই রাখী বলেছেন, তিনি কখনও কোনও অন্যায় করেননি। খোলামেলা পোশাক পরে শ্যুটিং করেছেন বটে, তবে সবই অর্থের প্রয়োজনে। আজ সেই দিনগুলোর কথা মনে করলে কী কিছুটা খারাপ লাগে রাখী সবন্তের? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, উঠে এল সেই কথাই। 

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে রাখী বলছেন, 'আমি তো নিজেকে বলিউডে বিক্রি করে দিয়েছি। ভীষণ সাহসী। আমার গান, 'মোহব্বত হ্যায় মির্চি' টাই দেখে নিন। সবার মুখে আঙুল চলে এসেছিল। এত সাহসী মেয়ে! এত খোলামেলা পোশাক পরছে! আমি বলেছিলাম, 'হ্যাঁ.. আমার মায়ের হাসপাতালের বিল দিতে হবে। আমার ভাইবোনের স্কুল, কলেজের টাকা দিতে হবে। বাড়ি ভাড়া দিতে হবে। রান্না ঘরে চাল, ডাল রান্না হবে। তাই আমি নিজেকে বলিউডে বিক্রি করে দিয়েছি। তবে, ভুল অর্থে নয়। খোলামেলা পোশাক পরেছি, শর্ট স্কার্ট পরেছি। কারণ, আমার কোনও শর্টকার্ট তো নেই। কখনও কারও শোওয়ার ঘরে যাইনি। ছোট পোশাক পরে, শরীর দেখিয়েই সবার নজর কেড়েছিলাম। ভুল কাজ, খারাপ কাজ কখনও করিনি।'

সদ্য ফারহা খানের সঙ্গে একটি রান্নার শো-তে এসেছিলেন রাখী সবন্ত। সেখানেই রান্না করতে করতে তাঁরা পুরনো কথা নিয়ে আলোচনা করেছিলেন। সেই আলোচনার মধ্যেই ফারহা বলেন, 'তখন সদ্য 'ম্যায় হু না' মুক্তি পাবে পাবে। তোর মনে আছে রাখী, তুই আমায় বলেছিলি, একটি মিউজিক ভিডিওতে নিজেকে লঞ্চ করার জন্য নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলিস তুই? আমি সেই সময়ে তোকে বলেছিলাম, তুই কি পাগল? নিজের বাড়ি বিক্রি করে কেন নিজেকে লঞ্চ করবি? আমার কল্পনারও অতীত ছিল তুই সেটা করে ফেলবি আর সেই মিউজিক ভিডিওটা এতটা জনপ্রিয় হবে।'

রাখীর অভিনীত সেই মিউজিক ভিডিও-র গানটি ছিল 'পরদেশীয়া'। আসলে এই গানটি 'মিস্টার নটবরলাল' ছবির। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও রেখা (Rekha) অভিনীত এই ছবিটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। জনপ্রিয় হয়েছিল এই ছবির গান 'পরদেশীয়া'-ও। সেই গানেরই একটি রিমিক্স তৈরি করেছিলেন রাখী সবন্ত। নিজেই অভিনয় করেছিলেন নায়িকার ভূমিকায়। এবং সেই গানটি নিজেই প্রযোজনা করেছিলেন নিজেকে লঞ্চ করার জন্য। প্রথম অ্যাপিয়ারেন্সেই নজর কাড়েন রাখী। এরপরে তিনি একাধিকবার বড়পর্দাতেও কাজ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget