এক্সপ্লোর

Rakul-Jacky Wedding: রকুল-জ্যাকির বিয়েতে থাকবেন বলিউডের এই চর্চিত জুটি, হাজির হবেন অক্ষয়-বরুণ-শাহিদও?

Bollywood Wedding Update: ২১ তারিখ ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ ও প্রযোজক জ্যাকি ভগনানি। শোনা যাচ্ছে বিয়েতে হাজির থাকতে পারেন বলিউডের চর্চিত জুটি।

নয়াদিল্লি: সম্পর্কের কথা সর্বসমক্ষে স্বীকার করেছিলেন প্রায় বছর আড়াই আগে। এবার একসঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়ার অঙ্গীকার নিতে চলেছেন, আনুষ্ঠানিকভাবে। ২১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) ও প্রযোজক জ্যাকি ভগনানি (Jacky Bhagnani)। পরিবেশ বান্ধব বিয়ের আসরে উপস্থিত থাকবেন পরিবারের লোকজন ও একেবারে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। বলিপাড়া থেকে কারা থাকবেন? 

জ্যাকি-রকুলের বিয়েতে বলিউডের কারা উপস্থিত থাকবেন?

২১ তারিখ ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ ও প্রযোজক জ্যাকি ভগনানি। শোনা যাচ্ছে বিয়েতে হাজির থাকতে পারেন বলিউডের অপর চর্চিত জুটি আদিত্য রায় কপূর (Aditya Roy Kapoor) ও অনন্যা পাণ্ডে (Ananya Panday)। ইতিমধ্যেই গোয়া পাড়ি দিতে তৈরি তাঁরা, খবর এমনই। 

তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, আরও কয়েকজন তারকা এই বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন, যাঁরা বহু বছর ধরে 'পূজা এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে জড়িত থেকেছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'জ্যাকি ও তাঁর বাবা, বর্ষীয়াণ প্রযোজক বাসু ভগনানি, দুজনেরই ইন্ডাস্ট্রির একাধিক মানুষের সঙ্গে ভাল সম্পর্ক থাকার সুনাম আছে। ফলে অতিথি তালিকায় পরিচিত নাম রয়েছে।' শোনা যাচ্ছে ভগনানি পরিবারের তরফে অক্ষয় কুমার, টাইগার শ্রফকে আমন্ত্রণ জানানো হয়েছে যাঁরা সম্প্রতি ওই প্রযোজনা সংস্থারই ছবি 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র কাজ শেষ করেছেন। এর আগেও 'পূজা এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে 'কাটপুতলি' ছবিতে কাজ করেছেন অক্ষয়, সঙ্গে ছিলেন রকুলপ্রীত। 

কেবল অক্ষয় ও টাইগারই নন, শাহিদ কপূর (Shahid Kapoor), বরুণ ধবনও (Varun Dhawan) থাকবেন বিয়েতে,খবর এমনই। 'কুলি নং ১' ছবির সময় জ্যাকির সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয় বরুণের। জ্যাকির প্রযোজনা সংস্থার ব্যানারে মাইথোলজিক্যাল এপিক 'অশ্বত্থামা'য় কাজ করবেন শাহিদ, খবর এমনই। 

জ্যাকি ভাগনানি ও রকুলপ্রীত সিংহের বিয়ের অনুষ্ঠান শুরু হয় ১৫ ফেব্রুয়ারি, 'ঢোল নাইট' দিয়ে। এরপর শনিবার তারকা জুটি উড়ে যান গোয়ায়। যে বিয়ের কার্ড ভাইরাল হয়েছে, সেই কার্ড অনুযায়ী, তাঁদের বিচ-থিমের বিয়ে হবে। ইউসুফ ইব্রাহিমকেই ডাকা হয়েছে বিবাহস্থলের নিরাপত্তা ব্যবস্থার জন্য, যিনি এর আগে আলিয়া ভট্ট-রণবীর কপূর, ক্যাটরিনা কাইফ বা দীপিকা পাড়ুকোনের বিয়ের দায়িত্ব নিয়েছিলেন। 

আরও পড়ুন: 'Dard' First Look: রক্তাক্ত লুকে ফ্রেমবন্দি তারকা সাকিব খান, 'দরদ' ছবির প্রথম লুক প্রকাশ্যে

শনিবার সন্ধ্যা থেকে একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে মুম্বই বিমানবন্দরে তারপরে গোয়ায় জ্যাকি ভাগনানি ও রকুলপ্রীত সিংহকে একসঙ্গে দেখা যায়। বিয়ের কিছুদিন আগেই ডেস্টিনেশনে পৌঁছলেন হবু বর ও কনে। সঙ্গে অবশ্যই ছিলেন তাঁদের পরিবারের লোকজন। সূত্রের খবর, 'সবুজ' বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রও পৌঁছেছে ডিজিট্যাল মাধ্যমে যাতে কাগজ অপচয় না হয়। এছাড়া তাঁদের বিয়েতে আতশবাজি নিষিদ্ধ, এবং বিয়ের অনুষ্ঠানে নিজেদের উপস্থিতি নিবদ্ধ করার জন্য গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে আমন্ত্রিতদের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget