এক্সপ্লোর

RGV on KGF 2: 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর সাফল্য প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য রামগোপাল ভার্মার

প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবিতে অধীরার চরিত্রে দেখা গেছে সঞ্জয় দত্তকে।

মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গতকাল মুক্তি পেয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF Chapter 2)। মুক্তির আগে থেকেই এই ছবিকে কেন্দ্র করে প্রত্যাশা চরমে ছিল। কিছুটা আন্দাজ করা যাচ্ছিল যে, 'কেজিএফ চ্যাপ্টার টু' মুক্তি পেলেই তার বেশ বড়সড় প্রভাব পড়বে বক্স অফিসে। যেমনটা আন্দাজ করা গিয়েছিল, তেমনটাই হল। প্রথমদিনই সমস্ত রেকর্ড ভেঙে দিল এই ছবি। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রথমদিন 'কেজিএফ চ্যাপ্টার টু' ব্যবসা করেছে প্রায় ১৩৫ কোটি টাকার। আর এই বিপুল পরিমাণ ব্যবসার প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma)। জানালেন, কীভাবে এত টাকার ব্যবসা করতে পেরেছে এই ছবি।

'কেজিএফ চ্যাপ্টার টু'-এর সাফল্য প্রসঙ্গে রামগোপাল ভার্মা-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর ব্যবসা প্রসঙ্গে একটি পোস্ট করেছেন রামহোপাল ভার্মা। তিনি লেখেন, ''কেজিএফ চ্যাপ্টার টু'-এর এই বিশাল সাফল্য প্রমাণ করে দিল যে টাকা খরচ করা দরকার ছবি তৈরিতে। বড় তারকার আরও বড় পারিশ্রমিকে খরচ করা নয়। তবেই এই ব্যাপক সাফল্য আসবে।' 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবিতে অভিনয় করেছেন যশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন ও আরও অনেক অভিনেতাকে। 

রামগোপাল ভার্মার টুইটে তৈরি বিতর্ক-

পরিচালক রামগোপাল ভার্মার 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর সাফল্য প্রসঙ্গে টুইটের পরই বিতর্ক দেখা দিয়েছে নানা মহলে। বলিউডে এমন অনেক তারকাই রয়েছেন, যাঁদের পারিশ্রমিকের অঙ্ক জানলে চোখ কপালে ওঠে। তিনি কি নাম না করে তাঁদের উদ্দেশেই ইঙ্গিত দিতে চাইলেন? প্রশ্ন উঠেছে। সাধারণ নেট নাগরিকরাও কেউ কেউ পরিচালকের এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন। আবার কেউ কেউ অন্য কথাও বলছেন।

আরও পড়ুন - Alia Ranbir Wedding: রণবীর-আলিয়ার বিয়ে মিটতেই আবেগপ্রবণ পোস্ট সোনি রাজদানের

প্রসঙ্গত, প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা গেছে। এমনিতেই গত বছরে সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডনের লুক রিলিজ হতেই শোরগোল ফেলেছিল অনুরাগীদের মধ্যে। ২০১৮ সালে মুক্তি পায় 'কে জি এফ চ্যাপ্টার ১' ছবিটি। সেই থেকে অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় ছিলেন। প্রশান্ত নীল পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। বিশেষত অভিনেতা যশের অভিনয় মনে দাগ কেটেছিল সকলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget