এক্সপ্লোর

Ranbir Kapoor-Alia Bhatt Wedding : কেমন হল রণবীর - আলিয়ার গায়ে হলুদ, ভট্ট-কপূরদের কারা কারা হাজির?

Ranbir Kapoor - Alia Bhatt Haldi : রণবীরের বাড়ি ‘বাস্তু’-তে আজই মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে । ইতিমধ্যেই রণবীর-আলিয়ার গায়ে হলুদ হয়ে গিয়েছে বলে খবর।

মুম্বই:  প্রেমের সম্পর্ক এবার পরিণয়ের পথে। রণবীর কপূর আর আলিয়া ভট্টের বিয়ে। সকাল থেকেই গায়ে হলুদের অনুষ্ঠানের তোড়জোড় ছিল চোখে পড়ার মতো। তারকাজুটির বিয়েকে ঘিরে বলিউড উত্তাল। সরগরম সোশাল মিডিয়া। বিয়ের আয়োজনের ব্যস্ততাও চোখে পড়ার মতো।

রণবীরের বাড়ি ‘বাস্তু’-তে আজই মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে । ইতিমধ্যেই রণবীর-আলিয়ার গায়ে হলুদ হয়ে গিয়েছে বলে খবর। রণবীরের বাড়ি ‘বাস্তু’-তে সকালবেলা পৌঁছে গিয়েছেন রণবীরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা সাহানি, শাহিন ভট্ট, ও আলিয়ার মা সোনি রাজদান। পৌঁছে গিয়েছেন আলিয়ার বাবা মহেশ ভট্ট। পাঞ্জাবি মতে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পরতে চলেছেন রণবীর-আলিয়া।

 বুধবার রণবীরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা কপূর, করিনা কপূর, করিশ্মা কপূর, আলিয়ার দিদি পূজা ভাট, বাবা মহেশ ভাট ছাড়াও অয়ন মুখোপাধ্যায়, আদার জৈন, করণ জোহর সহ রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরাও যোগ দেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। রণবীর-আলিয়ার বিয়ের আগে এদিনই সোশাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে তাঁদের অনস্ক্রিন রোম্যান্সের ভিডিও। হবু দম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে বুধবার সকালেই ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ওয়ান’-এর একটি গানের দৃশ্য পোস্ট করেন নির্মাতারা। 

বুধবার থেকেই যখন প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে যায়। শোনা যাচ্ছে তাঁদের বিয়েতে সপরিবারে উপস্থিত থাকবেন শাহরুখ-খান। আমির খান, সঞ্জয়লীলা বনশালী, কর্ণ জোহরও উপস্থিত থাকবেন। ফিল্মি দুনিয়ার বাইরে আলিয়ার ঘনিষ্ঠ বান্ধবীরাও হাজির থাকবেন বিয়েতে। শোনা যাচ্ছে, বিয়ের দিন প্রিয়ঙ্কা, অনুষ্কা, দীপিকা, ক্যাটরিনার মতই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে কনের সাজে সাজবেন আলিয়া। অন্যান্য অনুষ্ঠানের জন্য অবশ্য মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরবেন তিনি। এই হাই-প্রোফাইল বিয়ের জন্য রণবীরের মা নীতু কপূর ও বোন ঋদ্ধিমা কপূরের পোশাকের ডিজাইনও করেছেন মনীশ মালহোত্রা।

বিয়ের যাবতীয় আয়োজনের দায়িত্বে থাকছে শাদি স্কোয়াড । এর আগে এরাই ভিকি-ক্যাটরিনা, রণভীর দীপিকা, বিরাট অনিষ্কার বিয়ের সমস্ত আয়োজন করেছে এই সাদি স্কোয়াড। বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ২০০ জন বাউন্সার নিয়োগ করা হয়েছে বলে খবর।  ছেলের বিয়ের অনুষ্ঠানের আগে নস্টালজিক নীতু কপূর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর এবং ঋষি কপূরের বাগদানের একটি ছবি। ১৯৭৯ সালের ১৩ এপ্রিল তাঁদের বাগদান হয়েছিল। আর ৪৩ বছর বাদে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর। আলিয়ার সঙ্গে পা রাখতে চলেছেন দাম্পত্য জীবনে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget