এক্সপ্লোর

Ranbir-Alia Marriage: আলিয়ার সামনে হাঁটু মুড়ে বসলেন রণবীর, দেখুন মালাবদলের মিষ্টি ভিডিও

Ranbir-Alia Marriage: গতকাল বিয়ে শেষ হতেই প্রকাশ্যে আলিয়ার হাত ধরে আসেন রণবীর কপূর। পাপারাৎজিদের জন্য পোজও দেন। হাসি মুখে অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করেন। এরপর নববিবাহিতা স্ত্রীকে কোলে তুলে নিয়ে যান।

মুম্বই: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারলেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্ট (Ranbir Kapoor and Alia Bhatt)। বৃহস্পতিবার তাঁদের বিয়ের পর ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (viral) হয়ে যায়। অনুরাগীরা সেই ছবির অপেক্ষাতেই ছিলেন যেন। বিয়ের পর আলিয়া ভট্ট নিজেই বেশ কিছু ছবি পোস্ট করেন। তবে এরপর অনুষ্ঠানের একাধিক ভিডিও প্রকাশ্যে আসতে থাকে। তেমনই এক ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

আলিয়ার কাছে 'মাথানত' করলেন রণবীর

আজ সকালে বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিয়ের সময়ে মালাবদলের মুহূর্ত ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে মালাবদলের সময় রণবীর যেই মালা পরাতে যাবেন আলিয়াকে ওমনি বরকে কাঁধে তুলে নিলেন তাঁর বন্ধুরা। হাসি মজায় চলতে থাকে অনুষ্ঠান। আলিয়ার নাগালের বাইরে পৌঁছে দেওয়ার চেষ্টা হবু বরকে। যা হোক করে আলিয়ার গলায় মালা দিলেন রণবীর। 

এরপর আলিয়ার পালা এল রণবীরকে মালা পরানোর। তখনই এক মিষ্টি জিনিস করলেন রণবীর। মালা পরার জন্য আলিয়ার সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন 'রকস্টার'। মালাবদল সেরেই একে অপরের ঠোঁটে ঠোঁট রাখলেন। ভিডিওয় পরিষ্কার, উচ্ছ্বাসে ফেটে পড়েন ঘনিষ্ঠরা। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

 

বিয়ে মিটতেই প্রকাশ্যে এলেন রণবীর আলিয়া

গতকাল বিয়ে শেষ হতেই প্রকাশ্যে আলিয়ার হাত ধরে আসেন রণবীর কপূর। পাপারাৎজিদের জন্য পোজও দেন। হাসি মুখে অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করেন। তারপর সকলকে চমকে আলিয়াকে কোলে তুলে বাড়ির ভিতর চলে যান রণবীর।

প্রসঙ্গত, গত পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। 'ব্রহ্মাস্ত্র' ছবির সেট থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। আর অবশেষে গতকাল, ১৪ এপ্রিল, তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নব দম্পতি রণবীর-আলিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা জানান সকলেই।

আরও পড়ুন: Ranbir-Alia Marriage: 'রণালিয়া'কে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন দীপিকা-ক্যাটরিনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Malda News | বীরভূমের পর এবার মালদা। জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে উদ্ধার হলো কোটি কোটি নগদ টাকা ও সোনা | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget