এক্সপ্লোর

Shamshera: 'শামশেরা' অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক নিলেন এই ছবির জন্য?

Shamshera: 'শামশেরা' ছবিতে রণবীর কপূর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত, বাণী কপূর, রণিত রয়কে। তাঁরা কে কত টাকা পারিশ্রমিক নিলেন এই ছবির জন্য?

মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে রণবীর কপূরের বহু প্রতীক্ষিত ছবি 'শামশেরা'র (Shamshera) ট্রেলার। এই অ্যাকশন পিরিয়ড ড্রামায় ডাকাতের চরিত্রে দেখা যাবে রণবীরকে (Ranbir Kapoor)। এতদিনের চটোলেট বয় ইমেজ ছেড়ে একেবারে ভিন্ন চরিত্রে আসতে চলেছেন অভিনেতা। এই প্রথমবার এমন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ২০১৮ সালে 'সঞ্জু' মুক্তি পাওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে পর্দায় ফিরতে চলেছেন রণবীর। চার বছর পর পর্দায় নিজেকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন তিনি নিজেও। অনুরাগীদের কথা বলাই বাহুল্য। কারণ, 'শামশেরা' ছবির পোস্টার নির্মাতাদের পক্ষ থেকে নয়, বরং নেট দুনিয়ায় সবার আগে ফাঁস হয়ে যায় অনুরাগীদের পক্ষ থেকেই। যদিও এই নিয়ে একেবারেই ক্ষুব্ধ হননি 'শামশেরা' পরিচালক। তাঁর কথায়, রণবীর কপূরের অনুরাগীরা যে আর অপেক্ষা করতে পারছেন না প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য, তা বোঝাই যাচ্ছে। অনুরাগীদের উচ্ছ্বাস দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন বলে জানান। 

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'শামশেরা' ছবির জন্য নিজের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন রণবীর কপূর। এতদিন ছবি পিছু তিনি যত টাকা পরিশ্রমিক নিতেন, তার থেকে অনেক বেশি টাকা তিনি 'শামশেরা' ছবির জন্য নিয়েছেন। সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্মিক নিয়েছেন রণবীর। তাহলে এই ছবির বাকি অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক নিলেন? 'শামশেরা' ছবিতে রণবীর কপূর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত (Sanjay Dutt), বাণী কপূর (Vaani Kapoor), রণিত রয়কে (Ronit Bose Roy)। তাঁরা কে কত টাকা পারিশ্রমিক নিলেন এই ছবির জন্য? টাকার অঙ্কগুলো জানলে চোখ কপালে উঠবে।

'শামশেরা' তারকাদের এই ছবির জন্য পারিশ্রমিক-

সঞ্জয় দত্ত- চলতি বছর একের পর এক অন্য ধরনের ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। কখনও তাঁকে 'কেজিএফ চ্যাপ্টার টু'-তে দেখা যাচ্ছে। আবার তাঁকে দেখা যেতে চলেছে 'শামশেরা' ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে। এই ছবিতে অভিনয়ের জন্য বলিউডের 'মুন্নাভাই' পারিশ্রমিক নিয়েছেন ৮ কোটি টাকা।

আরও পড়ুন - Ranbir Kapoor: বিয়ের পরই ভোলবদল! আলিয়াকে নিয়ে এ কী বললেন রণবীর?

বাণী কপূর- আয়ুষ্মাণ খুরানার বিপরীতে 'চণ্ডীগড় করে আশিকি' ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছিল বাণী কপূরকে। 'শামশেরা' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির জন্য বাণী ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলেই সূত্রের খবর।

রণিত রয়- বি টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণিত রয়কে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে 'শামশেরা' ছবিতে। জানা যাচ্ছে, এই ছবির জন্য ৪ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget