এক্সপ্লোর

Rani Mukherjee: 'গুলাম'-এর এই অপ্রাপ্তি এখনও ভুলতে পারি না, কেন এই মন্তব্য রানির?

Ghulam: এত বছর পর হঠাৎ এমন কথা কেন বললেন রানি?

কলকাতা: ৯০ এর দশকের রানি মুখোপাধ্য়ায় ও আমির খান জুটির অন্য়তম হিট ছবি 'গুলাম'। বক্সঅফিসেও এই ছবি সুপারডুপার হিট। দর্শকের মনে আলাদা করে জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছিল 'গুলাম'। এই ছবির ছবি গান ‘আতি কেয়া খান্দালা’ গান আজও মানুষের প্রিয়। তবে এত বছর আগের এই ছবি নিয়ে এখনও রানির মনে কিছু খেদ রয়ে গেছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য় চোপড়া ঘরণী জানান, 'গুলাম'-এ আমার আত্মা ছিল না, কারণ এই ছবিতে আমার কণ্ঠ ডাব করা হয়েছিল। আমার কেরিয়ারে এটাই একমাত্র ছবি যেখানে এমনটা করা হয়েছে। এটা খুব ব্য়াপার না হলেও আমি এই ঘটনায় খুব আঘাত পেয়েছিলাম।'

প্রসঙ্গত, 'গুলাম' ছবিটিতে রানি মুখোপাধ্য়ায় কণ্ঠ ডাব করেছিলেন ডাবিং শিল্পী মোনা শেঠি।

আরও পড়ুন...

Phir Hera Pheri 3: অন্ধ ডনের চরিত্রে সঞ্জয় দত্ত, একগুচ্ছ চমক 'ফির হেরা ফেরি ৩'-এ

অন্য়দিক, আগামীকালই মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্য়ায়ের ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। রানি ছাড়া এই ছবির মুখ্য় চরিত্র অভিনয় করেছেন বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

ট্রেলারে গল্পের যতটা ইঙ্গিত পাওয়া গেছিল , তা হল, স্বামীর চাকরি সূত্রে পরিবারকে পারি দিতে হয়েছে সুদূর নরওয়েতে। সেখানেই একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে সরস্বতী পুজোর দিন ছবির একটি স্টিল ফোটো শেয়ার করেছিল জি স্টুডিও। এর পর মুক্তি পায় ছবির পোস্টার। তারপর ট্রেলার। সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল ট্রেলারটি।  

এই ছবির হাত ধরেই বলিউডে প্রথম পা রেখেছেন অনির্বাণ। রানি মুখোপাধ্যায়ের স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ট্রেলারে অনির্বাণ নজর কেড়েছেন আর রানিকে দেখা গিয়েছে একেবারে বাঙালিনী লুকে। শাড়ি, শাঁখা পলায় রানি বাঙালি মা। যিনি আইন বোঝেন না, নিয়ম বোঝেন না, কেবল বোঝেন তাঁর সন্তানের সাহচর্য।   

দুই দেশের সংস্কৃতি, আর তার মধ্যে শৈশব আর মাতৃত্বের টানাপোড়েন, নতুন এই ছবি অন্য স্বাদের গল্প বলবে। রানির এই ছবির ট্রেলারের প্রশংসা করেছিলেন সদ্য মা হওয়া আলিয়া। ট্রেলারের প্রশংসা করে অভিষেক বচ্চনও লিখেছিলেন, 'অসম্ভব শক্তিশালী একটা ট্রেলার, সবাইকে অনেক শুভেচ্ছা।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget