এক্সপ্লোর

Rani Mukerji : বন্ধু বৈভাবী মার্চেন্টের ছবিতেই কি এবার দেখা মিলতে চলেছে রানি মুখোপাধ্য়ায়ের?

Rani Mukerji : এবার পরিচালকের আসনে বসতে চলেছেন বলিউডের খ্য়াতনামা কোরিওগ্রাফার বৈভাবী মার্চেন্ট।

কলকাতা: কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল রানী মুখোপাধ্য়ায়ের (Rani Mukerji) ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। এবার শোনা যাচ্ছে আদিত্য় চোপড়া ঘরণী খুব শীঘ্রই শুরু করতে চলেছেন তাঁর পরবর্তী ছবির কাজ। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হল, শোনাযাচ্ছে বলিউডের খ্য়াতনামা কোরিওগ্রাফার বৈভাবী মার্চেন্টের পরিচালনায় কাজ করবেন রানি। প্রসঙ্গত, রানি ও বৈভাবী অনেকবছর ধরেই ভাল বন্ধু। তবে কি এবার বন্ধুর পরিচালনাতেই কাজ করবেন রানি? এমনটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়।

আরও পড়ুন...

Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

উল্লেখ্য়, দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরম করে চলেছে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee Vs Norway)  ট্রেলারে যে আঁচ পাওয়া গিয়েছি, তা হল, স্বামীর চাকরি সূত্রে পরিবারকে পারি দিতে হয়েছে সুদূর নরওয়েতে। সেখানেই একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে সরস্বতী পুজোর দিন ছবির একটি স্টিল ফোটো শেয়ার করেছিল জি স্টুডিও। এর পর মুক্তি পায় ছবির পোস্টার ও ট্রেলার। সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল ছবির ট্রেলারটি।  

সম্প্রতি রানিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি শাহরুখের বিপরীতে আর অভিনয় করতে চান কি না ? বলা বাহুল্য, শাহরুখ-রানির জুটি বক্সঅফিসের হিট রসায়ন। সে 'কুছ কুছ হোতা হ্যায়'ই হোক কিংবা 'চলতে চলতে'।   অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে এই প্রশ্নের উত্তরে বলেন, তিনি চান লেখকরা একটি পরিণত প্রেমের গল্প নিয়ে আসুন তাঁর কাছে, যাতে তিনি আবার শাহরুখের বিপরীতে অভিনয় করতে পারেন।  রোম্যান্টিক জুটি হিসেবে দর্শকও যেমন এই জুটিকে ভাসবাসা উজাড় করে দিয়েছে, তেমনই রানিও শাহরুখকে তাঁর নায়ক হিসেবে পছন্দের তালিকার উপরেই রেখেছেন। 

আরও পড়ুন...

Diet Tips: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে রানির অভিনয়ের প্রশংসাও করেছিলেন শাহরুখ। তিনি টুইট করেছিলেন, "মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা। আমার রানি কেন্দ্রীয় চরিত্রে জ্বলজ্বল করছেন যেমনটা একজন রানিই পারেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget