এক্সপ্লোর

Rani Rashmoni Uttar Parba Update: 'জগদম্বার চরিত্রে আমার মত মিমিকেও ভালোবাসবেন দর্শক', আশা রোশনির

বদলে যাচ্ছে 'রানি রাসমনি উত্তর পর্ব' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রের মুখ! জগদম্বার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি দত্ত সাহানিকে। 

কলকাতা: বদলে যাচ্ছে 'রানি রাসমনি উত্তর পর্ব' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রের মুখ! এতদিন রোশনি ভট্টাচার্যকে দেখা যেত জগদম্বার চরিত্রে অভিনয় করতে। কিন্তু ব্যক্তিগত কারণে এই চরিত্রটি ছেড়ে দিচ্ছেন তিনি। তাঁর বদলে জগদম্বার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি দত্ত সাহানিকে। 

প্রায় আড়াই বছরের সফর শেষে সোশ্যাল মিডিয়ায় আবেগমাখা পোস্ট করেছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সেখানেই জানিয়েছিলেন, জগদম্বার চরিত্র ছাড়তে চলেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ''বদল আমাদের গড়ে তোলে, আমাদের বুদ্ধিমান করে ও বড় হতে সাহায্য করে। ২০১৯ সালে রানি রাসমণিতে যোগদান করা আমার সেই বহু সিদ্ধান্তের অন্যতম যা আমার জীবনে আমূল পরিবর্তন আনে।' কেমন ছিল 'জগদম্বা' চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা? অভিনেত্রী লেখেন, 'আজ পর্যন্ত অভিনয় করা আমার সবচেয়ে কঠিন চরিত্রগুলির অন্যতম হচ্ছে জগদম্বা। আড়াই বছর ধরে জগদম্বা আমার কাছে একটা আবেগ হয়ে উঠেছে। আমরা, অভিনেতারা কখনও কখনও বাস্তব থেকে সূত্র নিয়ে অভিনয় করি কিন্তু এই ধারাবাহিকটি আমাকে একজন অভিনেত্রী ও মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।'

সেটে স্মৃতিও রোমন্থন করেন অভিনেত্রী। 'আজ আমি শেষ শটটা দিলাম। গোটা স্টুডিও সেটে ঘুরে এলাম, প্রত্যেক কোনায় একাধিক স্মৃতি ভেসে উঠল। 'জগ্গু'! আমাকে যাঁরা ওই নামে ডাকতেন তাঁদের, মিষ্টি চুরি করা, মেকআপ রুমের মজা এবং সকলের সঙ্গে গভীর সম্পর্ক সব মিস করব।'

আজ জি বাংলার তরফ থেকে শেয়ার করে নেওয়া হয় কিছু ভিডিও। সেখানে একটি ভিডিওতে জগদম্বা ওরফে রোশনি বললেন, 'বলতে খারাপ লাগছে, আমি আর এই পোশাক পরব না। জগদম্বার চরিত্রে আমাকে আর আপনারা দেখতে পাবেন না। আমার বদলে এই চরিত্রে অভিনয় করবেন মিমি দত্ত। দর্শকরা আমায় যতটা ভালোবেসেছেন, ওকেও ততটাই ভালোবাসবেন আর আপন করে নেবেন বলেই আমার বিশ্বাস। দুঃখ হলেও আগামীদিনের জন্য আমি উত্তেজিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget