এক্সপ্লোর

Ranjit Mallick Exclusive: 'রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল বলে দর্শক প্রথম ছবিটা দেখবে, তারপর আর নয়'

৯০ এর দশকের প্রথম সারির সেই অভিনেতা ভয়ে পরিচালককে বললেন, 'হর.. দু-একদিন শ্যুটিং দেখবি। তারপর বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।' মেয়ে জানতে পেরে অবাক হবে বলেছিল, 'বাবা! তুমি আমায় ছবিতে নিতে বারণ করছো!'

কলকাতা: অভিনয় তাঁদের রক্তে। তাই মেয়ে অভিনয় করবে এই নিয়ে কোনও আপত্তি ছিল না তাঁর। কিন্তু মেয়ে আদৌ অভিনয়টা পারবে তো? নাকি ছবি অসফলতা দেখে মনের ওপর চাপ পড়বে! পাশাপাশি বিপুল অঙ্কের টাকার ক্ষতি হবে প্রযোজকেরও। ৯০ এর দশকের প্রথম সারির সেই অভিনেতা ভয়ে পরিচালককে বললেন, 'হর.. দু-একদিন শ্যুটিং দেখবি। তারপর বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।' মেয়ে জানতে পেরে অবাক হবে বলেছিল, 'বাবা! সবাই সবার ছেলে মেয়েকে সাহায্য করে আর তুমি আমায় ছবিতে নিতে বারণ করছো!' বাবার ভয়কে তুচ্ছ করে পরের প্রজন্মের প্রথম সারির নায়িকা হয়ে নিজেকে প্রমাণ করেছে সেই অভিনেত্রী। কোয়েল মল্লিক (Koel Mallick) এখন প্রথম সারির নাম। আর ফেলে আসা সময়ের কথা বলতে গিয়ে এখনও হাসি খেলে যায় বাবা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) ঠোঁটে। সেই হাসি গর্বের। 

কোয়েল যখন অভিনয় জগতে পা রাখতে চাইল, কী অনুভূতি হয়েছিল বাবা রঞ্জিতের? এবিপি লাইভকে অভিনেতা বলছেন, 'কোয়েলের ছবি করা নিয়ে আমার কখনও কোনও আপত্তি ছিল না। কেবল ভয় ছিল। মনে হয়েছিল, ছবি সাফল্য না পেলে ওর মনের ওপর চাপ পড়বে। পাশাপাশি বিপুল অঙ্কের টাকার ক্ষতি হবে প্রযোজকেরও। ভয়ে হরনাথ চক্রবর্তীকে বললাম, 'হর.. দু-একদিন শ্যুটিং দেখবি। তারপর বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।' কোয়েল জানতে পেরে অবাক হবে বলেছিল, 'বাবা! সবাই সবার ছেলে মেয়েকে সাহায্য করে আর তুমি আমায় ছবিতে নিতে বারণ করছো!' শুরু হল শ্যুটিং। হরনাথ ২ দিন পর এসে বলল, 'তুমি ভয় পেও না দাদা। আমি দেখে নিয়েছি। ও পারবে।'

আরও পড়ুন: Ranjit Mallick Exclusive: আধুনিক ছবিতে ২ জন প্রেম করছে, পিছনে ৫০ জন নাচছে, ভীষণ অযৌক্তিক লাগে

বাবার জুতোয় পা গলাচ্ছে মেয়ে। টিপস দিয়েছিলেন? হেসে রঞ্জিত মল্লিক বললেন, 'কোয়েলের এমনিই ভীষণ নিষ্ঠা। মন দিয়ে কাজটা করে। তবে ওকে বলেছিলাম, কোয়েল, রঞ্জিত মল্লিকের মেয়ে বলে দর্শক প্রথম ছবিটা দেখতে যাবেন। বড় জোর দ্বিতীয় ছবিটা। তারপর আর তুমি রঞ্জিত মল্লিকের মেয়ে নও। তোমাকে প্রমাণ করতে হবে তুমি, তুমিই। কোনও বাবা মা তাঁর ছেলে মেয়েকে সবটা হাতে ধরে করিয়ে দিতে পারে না। শেখাতে পারে বড় জোর।' এখন বলতে পারি, কোয়েল ওর সাধ্যমতো খাটে, ভাবে, কাজ করে নিষ্ঠা দিয়ে। আর তার ফলও পেয়েছে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget