এক্সপ্লোর

Ranojoy Bishnu: ভুয়ো পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে কথোপকথন, অনুরাগীদের সতর্ক করলেন রণজয়

Ranojoy Bishnu News: সোশ্যাল মিডিয়ায় আজ রণজয় জানান, তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁকে একজন মহিলা এসে বলেন, রণজয় সেই মহিলাকে চিনতে পারছেন কি না।

কলকাতা: তিনি ছোটপর্দার বেশ জনপ্রিয় অভিনেতা। বারে বারে বিভিন্ন বিতর্ক জড়ালেও, দর্শকদের মধ্যে তাঁর জনপ্রিয়তা কিছু কম হয় না। ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন তিনি, আর সেই কারণেই তাঁর জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে ভীষণ। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় এসে তিনি জানান, তাঁর নাম নিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বলছেন অন্য কেউ! আর তাতে নাকি বেজায় আহত তাঁর অনুরাগীরা। একটি এমন ঘটনার কথাও তুলে ধরেন তিনি। ঠিক কী হয়েছে রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) সঙ্গে? 

সোশ্যাল মিডিয়ায় আজ রণজয় জানান, তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁকে একজন মহিলা এসে বলেন, রণজয় সেই মহিলাকে চিনতে পারছেন কি না। রণজয় স্বভাবতই সেই মহিলাকে চিনতে পারেন না। কিন্তু সেই মহিলা এমনভাবেই বলতে থাকেন, যেখানে রণজয়ের মনে হয়, এই মহিলা মনে করেন, তিনি রণজয়ের সঙ্গে রোজ কথা বলেন। রণজয়ের কথায়, 'আমার নাম ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে। তবে কোনও মহিলার সঙ্গে রোজ কথা হয়, অথচ তাঁকে দেখলে চিনতে পারছি না, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এমনটা সাধারণত আমার সঙ্গে ঘটে না।' তখন রণজয় বুঝতে পারেন, ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম নিয়ে যথেষ্ট সচেতন নন। ফলে তিনি কোনও ফেক প্রোফাইল বা ফ্যানপেজে জয়েন করেছেন। কথা বলেছেন। আর এর ফলে তাঁর মনে হচ্ছে, তিনি রণজয়ের সঙ্গেই কথা বলেছেন। 

রণজয়ের তখন মনে হয়, অনেকেই হয়তো তাঁর নাম নিয়ে, তাঁর পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছদ্মবেশে কথা বলছেন তাঁর অনুরাগীদের সঙ্গে। আর সেটাই অনুরাগীদের মনে আঘাত হানছে। অনেকেই সরলভাবে রণজয় নামটি দেখে সোশ্যাল মিডিয়ায় কথা বলে ফেলছেন। তবে যে মানুষটাকে রণজয় ভেবে কথা বলছেন অনুরাগীরা, তিনি আসলে রণজয় নয় ই। ফলে রণজয়ের সঙ্গে দেখা হলে সেই ভুল ভাঙছে। অনেকেই ভীষণ আহত হচ্ছেন। অনেকেই বিশ্বাস করতে পারতেন না, যাঁর সঙ্গে এতদিন কথা বলে এসেছেন, সেই মানুষই আদৌ রণজয় নন। সোশ্যাল মিডিয়ায় রণজয় একটি ভিডিও পোস্ট করে অনুরোধ জানিয়েছেন এই ধরণের কাজ না করতে। এতে অনেকেই আহত হচ্ছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

আরও পড়ুন: Tollywood News: লক্ষ্মী নয়, 'রানি' এল সুদীপ-অনিন্দিতার ঘরে, বাবা-মা হলেন ছোটপর্দার অভিনেতা অভিনেত্রী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget