এক্সপ্লোর

'Rocky Aur Rani Kii Prem Kahaani' BO Collection: প্রথম সপ্তাহান্তে প্রায় ৫০ কোটি ছুঁল রকি ও রানির প্রেম কাহিনি, কবে কত আয়?

'Rocky Aur Rani Kii Prem Kahaani': ৭ বছর পর পরিচালকের আসনে ফের বসলেন কর্ণ জোহর। কথা দিয়েছিলেন তাঁর ছবির হাত ধরে ফিরিয়ে আনবেন 'ওল্ড বলিউড ভাইব'। দর্শক ও সমালোচকদের মতে সেই পথেই এগিয়েছে তাঁর নতুন ছবি।

নয়াদিল্লি: এই বছরের অন্যতম চর্চিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) মুক্তি পেয়েছে গত শুক্রবার। প্রথম উইকেন্ড (first weekend) কেটে গেছে। প্রথম তিন দিনে কোথায় দাঁড়িয়ে কর্ণ জোহরের (Karan Johar) নতুন ছবির ব্যবসা? আশাপ্রদ ফল করতে পারল রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত ছবি?

'রকি অউর রানি কি প্রেম কাহানি'র বক্স অফিসে আয় কত?

৭ বছর পর পরিচালকের আসনে ফের বসলেন কর্ণ জোহর। কথা দিয়েছিলেন তাঁর ছবির হাত ধরে ফিরিয়ে আনবেন 'ওল্ড বলিউড ভাইব'। দর্শক ও সমালোচকদের মতে সেই পথেই এগিয়েছে তাঁর নতুন ছবি। প্রথম দিনেই বক্স অফিসে দুই অঙ্কের লাভ দেখেছিল ছবিটি। নির্মাতারা আশা করেছিলেন শনিবার ও রবিবার বাড়বে ব্যবসার পরিমাণ। প্রথম তিনদিন কেটে গিয়েছে। কত টাকা আয় করল ছবি? 

প্রযোজনা সংস্থা 'ধর্ম প্রোডাকশস'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় শুক্রবার, অর্থাৎ প্রথম দিন এই ছবি ১১.১০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেখানেই জানানো হয়, দ্বিতীয় দিনে, অর্থাৎ প্রথম শনিবারে এই ছবির ব্যবসা বেড়ে দাঁড়ায় ১৬.০৫ কোটি টাকায়। ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক হিসেব অনুযায়ী, এই ছবি তৃতীয় দিনে অর্থাৎ প্রথম রবিবার ১৯ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ প্রথম সপ্তাহান্ত শেষে এই ছবির মোট আয়ের পরিমাণ ৪৬ কোটি টাকা। একেবারে ৫০ কোটির গণ্ডি ছুঁতে না পারলেও বেশি দূরেও নেই ব্যবসার পরিমাণ। এখন দেখার, কাজের দিন অর্থাৎ সোমবার কত টাকা আয় করে এই ছবি। আজই ৫০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে বলে আশা নির্মাতাদের। 

প্রসঙ্গত, ২১ জুলাই মুক্তি পেয়েছে 'বার্বি' ও 'ওপেনহাইমার'। এই দুই বিপুল প্রশংসিত ছবির এক সপ্তাহের মধ্যেই বলিউডের মূল ধারার ছবির মুক্তির সিদ্ধান্ত খানিক ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। তবে ভারতীয় দর্শক যে সবসময়েই বলিউডে মজতে ভালবাসে তার প্রমাণ দিচ্ছে ছবির বক্স অফিসে ব্যবসার পরিমাণই। এই ছবিতে রণবীর ও আলিয়ার সঙ্গে দেখা গেছে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে। 

আরও পড়ুন: Top Social Post: মুক্তি পেল মধুমিতার নতুন ছবির গান, আনন্দকে সোনমের প্রেমপত্র, নজরে আজকের সোশ্যালে সেরা বিনোদনের খবরগুলি

ছবিতে বেশ কিছু দৃশ্য দর্শকের মন জয় করেছে। তার মধ্যে ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনের দৃশ্য অন্যতম। দর্শক সেই দৃশ্যের বেশ প্রশংসাই করেছেন। অন্যদিকে, বাঙালি দর্শক বোধ হয় এই প্রথম বড়পর্দায় টোটা রায়চৌধুরীকে নাচ করতে দেখলেন এবং একইসঙ্গেই মুগ্ধ হয়েছেন সকলে। এই ছবি শেষ পর্যন্ত কত ভাল ব্যবসা করতে পারে সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget