এক্সপ্লোর

Ranveer-Deepika: ভিড় ঠেলতে হিমশিম, অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে গাড়িতে তুললেন রণবীর, 'অভাবনীয়', মন্তব্য নেটিজেনদের

Anant-Radhika Pre-Wedding: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তিন দিন ব্যাপী প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হচ্ছে আজ, ১ মার্চ থেকে। অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার জামনগর পৌঁছন রণবীর ও দীপিকা।

নয়াদিল্লি: বৃহস্পতিবার সকালে জল্পনায় সিলমোহর দেন রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মা হচ্ছেন 'মাস্তানি', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তারকা দম্পতি। আর ওইদিনই অনেকটা রাতে তাঁরা পৌঁছলেন জামনগরে। অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছন 'দীপবীর'। গাড়িতে উঠতে যেতেই ঘিরে ধরে পাপারাৎজিরা। সেখানে কী করলেন রণবীর? ভাইরাল হল সেই ভিডিও। 

জামনগরে পৌঁছতেই ঘিরে ধরে ভিড়, অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে গাড়িতে উঠলেন রণবীর

একের পর এক তারকার আগমন। ছবি শিকারী থেকে অনুরাগী, সকলেই যেন তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষায়। প্রিয় তারকাদের কয়েক ঝলক দেখার চেষ্টা, তাঁদের ছবি ফ্রেমবন্দি করার চেষ্টা, ফলে বিমানবন্দরে উপচে পড়া ভিড়। সেই আবহেই বৃহস্পতিবার বেশ অনেকটা রাতেই গুজরাতের জামনগরে পৌঁছলেন হবু অভিভাবক রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। বিমান থেকে নেমে গাড়ি পর্যন্ত পৌঁছতেই হিমশিম খেতে হল দম্পতিকে। সন্তানসম্ভবা দীপিকা, ফলে ভিড় বাঁচিয়ে সাবধানে গাড়িতে পৌঁছনোই ছিল সকলের লক্ষ্য। নিরাপত্তারক্ষী, পুলিশের পাশাপাশি রণবীরও একেবারে ঢালের মতো আগলে গাড়িতে তুললে স্ত্রীকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

যদিও এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগী ও পাপারাৎজিদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে এ ধরনের ব্যবহার 'গ্রহণযোগ্য নয়'। একজন লেখেন, 'এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আরে উনি তো অন্তঃসত্ত্বা। একটু তো সহানুভূতি দেখান।' অপর এক অনুরাগী কমেন্ট করেন, 'উনি অন্তঃসত্ত্বা ও রণবীর তাঁকে ভিড় থেকে বাঁচাচ্ছেন'। সকলেই রণবীর যেভাবে দীপিকাকে আগলে রেখেছিলেন তা দেখে আপ্লুত। এদিন দেখা যায়, সামনে দীপিকা, আর ঠিক তাঁর পিছনেই রণবীর, দুই হাত দিয়ে জড়িয়ে আগলাচ্ছেন দীপিকাকে। তাঁর হাত দুটো শক্ত করে ধরে অভিনেত্রী, ধীরে ধীরে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছেন গাড়ির দিকে।  

তবে দীপিকাকে গাড়িতে বসিয়েই মিডিয়ার সঙ্গে স্বভাবমতো খোশমেজাজে মিশলেন রণবীর। গাড়ির এক দরজা দিয়ে তুলে দিলেন দীপিকাকে। তারপর ঘুরে অন্য দরজা পর্যন্ত আসতে আসতে চিত্রগ্রাহকরা একপ্রকার ঝাঁপিয়ে পড়েন তাঁর ওপর। অনেককেই আলিঙ্গন করেন অভিনেতা। সকলেই তাঁদের সন্তানের খবর প্রকাশ্যে আসার পর শুভেচ্ছা জানাতে উদ্যত হন। রণবীরের মুখে তখন চওড়া হাসি। কয়েকজনকে জড়িয়ে ধরে ধন্যবাদও জানান তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন: Anant-Radhika Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ তারকা রিহানা, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক!

উল্লেখ্য, বৃহস্পতিবারই সপরিবারে কিং খান, সলমন খান, রানি মুখোপাধ্যায়, বনি কপূর, অ্যাটলি কুমার, ওরি প্রমুখরা পৌঁছন জামনগরে। আজ সেখানে পারফর্ম করবেন পপ তারকা রিহানা। দিলজিৎ দোসানজ, মার্ক জাকারবার্গও উপস্থিত অনুষ্ঠানে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget