এক্সপ্লোর

Anant-Radhika Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ তারকা রিহানা, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক!

Rihanna Payment: শুক্রবার থেকে শুরু হল অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। বিশেষ পারফর্ম্যান্স থাকবে রিহানার। সূত্রের খবর এই পারফর্ম্যান্সের জন্য বিপুল পারিশ্রমিক নিচ্ছেন তিনি। 

নয়াদিল্লি: পপতারকা রিহানা (Pop Star Rihanna) এখন ভারতে। এই প্রথমবার তিনি এ দেশে অনুষ্ঠান করবেন। কিন্তু সর্বসমক্ষে নয়, তিনি পারফর্ম করবেন অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানের (Pre Wedding Festivities) প্রথম দিনে। গতকালই তিনি পৌঁছেছেন গুজরাতের জামনগরে (Jamnagar, Gujrat)। এই অনুষ্ঠানের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন রিহানা, জানেন?

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন রিহানা, কত পারিশ্রমিক?

শুক্রবার থেকে শুরু হল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। সেখানে অতিথিদের জন্য বিশেষ পারফর্ম্যান্স থাকবে রিহানার। সূত্রের খবর এই পারফর্ম্যান্সের জন্য বিপুল পারিশ্রমিক নিচ্ছেন তিনি। 

পপ তারকা এমনিতে 'ট্যুরিং মিউজিশিয়ান'। খুবই কম ব্যক্তিগত অনুষ্ঠান করেন। সূত্রের খবর এই অনুষ্ঠানের জন্য তাঁর পারিশ্রমিক ৮ থেকে ৯ মিলিয়ন ডলারের মধ্যে, যা ভারতীয় মুদ্রায় ৬৬ থেকে ৭৪ কোটি টাকার সমান। 

২৯ ফেব্রুয়ারি, তারকা গায়িকা ও তাঁর ট্রুপ এসে পৌঁছন গুজরাতের জামনগরে। বিমানবন্দর থেকে বেরোতেই ক্যামেরাবন্দি হন তিনি। তাঁকে তাঁর পার্টনার রকির সঙ্গে দেখতে পাওয়া যায়। কিন্তু তাঁর বিশাল মালপত্র এসে পৌঁছয় আগেই, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আম্বানি পরিবার ২০১৮ সালে তাঁদের মেয়ে ইশার বিয়েতে বিওন্সেকে নিয়ে আসেন পারফর্ম করানোর জন্য। সেক্ষেত্রেও বিশাল খরচ করেন তাঁরা। 

 

উল্লেখ্য, রিহানা ছাড়াও অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে দিলজিৎ দোসানজ পারফর্ম করবেন আজ। থাকবে ইলিউশনিস্ট ডেভিড ব্লেইনের পারফর্ম্যান্সও। 

আরও পড়ুন: 'Sunflower Season 2' Review: দুর্দান্ত অভিনয়, পর্দায় সুনীল-আদাহর রসায়নই 'সানফ্লাওয়ার সিজন ২'-এর আকর্ষণ

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, রানি মুখোপাধ্যায়, সলমন খান, অর্জুন কপূর, অমিতাভ বচ্চন, রজনীকান্ত, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, আমির খান, অক্ষয় কুমার, সেফ আলি খান, করিনা কপূর খান, রণবীর কপূর, আলিয়া ভট্ট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, বরুণ ধবন, অনিল কপূর প্রমুখের নাম। বৃহস্পতিবার জামনগরে 'অন্নসেবা'র মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, যেখানে আম্বানি পরিবার ও হবু দম্পতি সাধারণ মানুষদের খাওয়ান। প্রায় ৫১ হাজার সাধারণ মানুষের খাওয়া-দাওয়ার দায়িত্ব নেয় সেদিন আম্বানি পরিবার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget