এক্সপ্লোর

'৮৩'-তে কপিল দেবের এই শট খেলতে দেখা যাবে রণবীর সিংহকে, সামনে এল ছবি

বড় পর্দায় রণবীর সিংহর অভিনয় সবসময়ই দর্শকদের নজর কেড়ে নেয়। এবার আসন্ন '৮৩' সিনেমায় ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে দেখা যাবে এই বলিউড অভিনেতাকে। ‘হরিয়ানা হ্যারিকেনে’র কথা উঠলে তাঁর সেই বিখ্যাত নটরাজ শটের কথাও তো স্বাভাবিকভাবেই মনে আসবে।

মুম্বই: বড় পর্দায় রণবীর সিংহর অভিনয় সবসময়ই দর্শকদের নজর কেড়ে নেয়। এবার আসন্ন '৮৩' সিনেমায় ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে দেখা যাবে এই বলিউড অভিনেতাকে। ‘হরিয়ানা হ্যারিকেনে’র কথা উঠলে তাঁর সেই বিখ্যাত নটরাজ শটের কথাও তো স্বাভাবিকভাবেই মনে আসবে। সিনেমাতেও রণবীরকে এই শট খেলতে দেখা যাবে। আর রণবীরের কপিল দেবের অনুকরণে ‘নটরাজ শট’ খেলার ছবিও ইতিমধ্যেই সামনে এসেছে।
View this post on Instagram
 

NATRAJ SHOT 🏏 #RanveerAsKapil 🇮🇳 @therealkapildev @kabirkhankk @deepikapadukone @sarkarshibasish @mantenamadhu #SajidNadiadwala @vishnuinduri @reliance.entertainment @fuhsephantom @nadiadwalagrandson @vibrimedia @zeemusiccompany

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

১৯৮৩-র বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের ১৭৫ রানের ইনিংস স্মরণীয় হয়ে রয়েছে। কবীর খান পরিচালিত এই সিনেমার জন্য রণবীর প্রচুর পরিশ্রম করেছেন এবং সিনেমার প্রথম ছবিগুলিতে তাঁর লুকের সঙ্গে অনেকেটাই ভারতের কিংবদন্তী অলরাউন্ডারের মিল রয়েছে। সিনেমা মাহিন্দর অমরনাথের ভূমিকায় দেখা যাবে সাকিব সেলিম ও সন্দীপ পাটিলের ভূমিকায় দেখা যাবে চিরাগ পাটিলকে। ব্রিটেন ও মুম্বইয়ের বিভিন্ন জায়গায় সিনেমার শ্যুটিং হয়েছে। সিনেমায় রণবীরের সঙ্গে কপিল দেবের স্ত্রীর ভূমিকায় দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে। বিয়ের পর এই প্রথম বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে রণবীর ও দীপিকাকে। ১৯৮৩-র বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দুরন্ত জয়ের কাহিনী অবলম্বনে এই সিনেমা। আগামী বছরের ১০ এপ্রিল তিন ভাষায় মুক্তি পাবে '৮৩'। ফাইনালে ভারতের জয় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক রুখে দিয়েছিল। ক্যারিবিয়ান দল ১৯৭৫ ও ১৯৭৯-তে বিশ্বকাপ জিতেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget