এক্সপ্লোর

Rashmika Mandanna Deepfake: ৬ মাসের মধ্যে ফের একবার ডিপফেকের শিকার অভিনেত্রী রশ্মিকা মান্দান্না

Deepfake Video: মাত্র মাস ছয়েক আগেই, ২০২৩ সালের নভেম্বর মাসেও একটি এমনই ধরনের মর্ফড ভিডিও ভাইরাল হয় অভিনেত্রীর। যেখানে তাঁকে কালো শর্টস ও টপ পরা এক মডেলের শরীরে তাঁর মুখ ব্যবহার করা হয়। ফের একবার।

নয়াদিল্লি: কয়েক মাসের মধ্যে ফের একবার। সোশ্যাল মিডিয়ায় ফের ডিপফেক ভিডিওর (Deepfake Video) শিকার অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক মডেলের (Model) মুখের স্থানে অভিনেত্রীর মুখ মর্ফ করে বসানো হয়েছে। প্রায় মাস ছয়েক পর আবারও একই সমস্যায় শ্রীভল্লি। 

ফের ডিপফেক ভিডিওর শিকার রশ্মিকা

মাত্র ৬ মাসের ব্যবধান। ফের ইন্টারনেটের কারচুপির শিকার 'পুষ্পা' অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। ২০২৪ সালের এপ্রিল মাসে কলম্বিয়ার মডেল ও কন্টেন্ট ক্রিয়েটার ড্যানিয়েলা ভিলারিয়াল একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। যেখানে তাঁকে এক ঝরনার সামনে বিকিনি পরে দেখা যায়। নানা রকমের পোজ দিতে দেখা যায় সেখানে তাঁকে। কিছুদিন আগেই সেই ভিডিওতেই বসানো হয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার মুখ। যা খুব দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

তবে এখনও এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি রশ্মিকা। কিন্তু এই প্রথমবার নয়। মাত্র মাস ছয়েক আগেই, ২০২৩ সালের নভেম্বর মাসেও একটি এমনই ধরনের মর্ফড ভিডিও ভাইরাল হয় অভিনেত্রীর। যেখানে তাঁকে কালো শর্টস ও টপ পরা এক মডেলের শরীরে তাঁর মুখ ব্যবহার করা হয়। কোনও কোনও নেটিজেন সেই ভিডিও দেখে ওই মহিলাকে রশ্মিকা ভেবে ভুল করলেও কয়েকজন ওই কারচুপির বিষয় লক্ষ্য করেন। প্রতিক্রিয়া দেন রশ্মিকা নিজেই। শুরু হয় তদন্ত। 

চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লি পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিকে গ্রেফতার করে। সোশ্যাল মিডিয়ায় সেই কারণে দিল্লি পুলিশকে ধন্যবাদও জানান অভিনেত্রী। শুধু রশ্মিকাই নন। নভেম্বরের সেই ঘটনার পরপরই একাধিক তারকা এমনই ডিপফেকের শিকার হন একের পর এক। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া, কাজল, আমির খানের মতো তারকারা। 

আরও পড়ুন: Avneet Kaur: হাতে ফুলের তোড়া, আঙুলে ঝলমলে আংটি, বাগদান সারলেন অভিনেত্রী অভনীত কৌর?

কাজের দিকে, রশ্মিকা মান্দান্নার বহু প্রতীক্ষিত 'পুষ্পা ২' (Pushpa 2 The Rule), অল্লু অর্জুনের (Allu Arjun) বিপরীতে, মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, তাঁকে দেখা যাবে সলমন খানের (Salman Khan) বিপরীতে, 'সিকন্দর' ছবিতে যা ২০২৫ সালের ইদে মুক্তি পাওয়ার কথা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lopamudra Mitra: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget