এক্সপ্লোর

Rashmika Madanna: রণবীরকে চড় মেরে কেঁদেছিলেন, শ্যুটিংয়ে কী উপলব্ধি হয় রশ্মিকার ?

Animal Shooting: 'অ্যানিম্যাল' ছবির একটি দৃশ্যে রণবীরকে চড় মারেন রশ্মিকা। আর এই দৃশ্যকে ঘিরেই সম্প্রতি শ্যুটিংয়ের আড়ালের কিছু কথা তুলে আনেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা।

নয়াদিল্লি: সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' (Animal) ছবিকে ঘিরে সমালোচনা-নিন্দার ঝড় উঠলেও বক্স অফিসের পরিসংখ্যান অন্য কথা বলে। মুক্তির পর থেকেই বিপুল ব্যবসা করেছে এই ছবি। ছবিতে রণবীর এবং রশ্মিকার অভিনয় কিংবা তৃপ্তি দিমরির অভিনয়ও নজর কেড়েছে দর্শকদের। আর সেই ছবির একটি উত্তুঙ্গ দৃশ্যে রণবীরকে চড় মারেন রশ্মিকা (Rashmika Mandanna)। আর এই দৃশ্যকে ঘিরেই সম্প্রতি শ্যুটিংয়ের আড়ালের কিছু কথা তুলে আনেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। এক সাক্ষাৎকারে রশ্মিকা স্পষ্টই বলেন যে এই দৃশ্যের শ্যুটিংয়ের পর তিনি আসলেই কেঁদে ফেলেছিলেন।

রশ্মিকা (Rashmika Mandanna) বলেন, 'এই গোটা দৃশ্যটা এক টেকেই নেওয়া হয়েছিল। কারণ এর মধ্যে অনেকবার চলাচল ছিল, গতিবিধি ছিল বিভিন্ন রকমের। আগে থেকে আঁচ করা যেত না এই দৃশ্যে কী হতে পারে। আমি নিজেও জানতাম না যে ঠিক কী করতে চলেছি আমি। সন্দীপ আমায় বলেছিল যে এই পরিস্থিতিতে একজন মানুষ কী অনুভব করতে পারে, সেটা ভেবেই অভিনয় করতে। আমার শুধু এটুকুই মাথায় ছিল। কখন অ্যাকশন হয়েছে, কখন কাট হয়েছে আমি নিজেও জানি না। আমার মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল।'

এই দৃশ্যে দেখা যায় রণবীর (Ranbir Kapoor) অভিনীত চরিত্র রণবিজয়কে তাঁর স্ত্রী গীতাঞ্জলি চড় মারেন কারণ তিনি 'জোয়া' নামের আরেক মহিলার শয্যাসঙ্গী হয়েছেন। আর জোয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তৃপ্তি দিমরি। রশ্মিকা জানান এই দৃশ্যের শ্যুটিংয়ের পরে তিনি খানিক ঘাবড়ে গিয়েছিলেন যে রণবীর কপূরকে তিনি চড় মেরেছেন। এই দৃশ্যের পরেই আসলেই কেঁদে ফেলেছিলেন রশ্মিকা, রণবীরের কাছে গিয়ে তিনি জিজ্ঞেসও করেছিলেন যে রণবীর ঠিক আছেন কিনা। আর ঠিক এই সময়েই রশ্মিকা বুঝতে পারেন, 'এটাই একজন অভিনেতা হিসেবে তাঁর উচ্চতর অবস্থান। মানুষ এরকম সিন বারবার লেখে না, আমি খুবই আনন্দিত যে আমি এই ছবিতে এই সিনে অভিনয় করতে পেরেছি'।

শোনা গিয়েছে যে আগামী মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রশ্মিকা (Rashmika Mandanna-Vijay Deverakonda)। তবে এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি বিজয় বা রশ্মিকা কেউই। ফেব্রুয়ারি মাস প্রেমের মরশুম আর সেই মরশুমেই বাগদান সেরে ফেলতে চাইছেন দুই তারকা, এমনটাই শোনা গিয়েছে। তবে এর সত্যতা কতটা তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

আরও পড়ুন: Rashmika-Vijay: সব জল্পনার অবসান! কয়েকদিনের মধ্যেই বিয়ে করছেন রশ্মিকা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget