এক্সপ্লোর

Raveena Tandon: ভিডিয়ো পোস্ট করায় ক্ষুব্ধ, নির্দোষ প্রমাণ হতেই ১০০ কোটির মানহানির মামলা ঠুকলেন রবিনা

Raveena Tandon Defamation Video: রাস্তায় ভুলভাবে গাড়ি চালানোর যে মিথ্যা ভিডিয়ো ছড়ানো হয়েছিল সেই নেটিজেনের বিরুদ্ধে মানহানির মামলা (Raveena Tandon) ঠুকলেন অভিনেত্রী।

নয়াদিল্লি: কিছুদিন আগেই মদ্যপ অবস্থায় দ্রুত গাড়ি চালানো এবং পথযাত্রীদের অসম্মানের অভিযোগ উঠেছিল অভিনেত্রী রবিনা টন্ডনের বিরুদ্ধে। তবে সেই ঘটনা বা অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা, তা জানিয়েছিল মুম্বই পুলিশ। এই ঘটনার রেশ ধরে নির্দোষ প্রমাণ হতেই রাস্তায় ভুলভাবে গাড়ি চালানোর যে মিথ্যা ভিডিয়ো ছড়ানো হয়েছিল সেই নেটিজেনের বিরুদ্ধে মানহানির মামলা (Raveena Tandon) ঠুকলেন অভিনেত্রী। ভাইরাল ভিডিয়োতে দাবি করা হয়েছিল যে রবিনা টন্ডনের গাড়ি তাঁর মাকে ধাক্কা দিয়েছে এবং তাঁর সঙ্গে অভিনেত্রীর ((Raveena Tandon Defamation Case) হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন একথাও বলা হয় সেই ভিডিয়োতে। মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত করে জানিয়েছে যে এমন কোনও ঘটনা ঘটেনি, রবিনা টন্ডনের গাড়ি কাউকেই ধাক্কা মারেনি।

এই মর্মে রবিনা টন্ডনের উকিল সানা রইস খানের মাধ্যমে সেই নেটিজেনের কাছে মানহানির মামলার কাগজ পাঠানো হয়েছে। ১০০ কোটির মানহানির মামলা করেছেন রবিনা। আর এই মামলায় পুলিশের দ্বারা তদন্তে উঠে আসা সমস্ত সত্যের উল্লেখ করা হয়েছে এই নথিতে। এছাড়াও সেই ব্যক্তি নাকি দাবি করেছেন যে বিগত ৫ জুন ইমেলের মাধ্যমে তাঁকে রবিনা টন্ডন অনুরোধ করেছেন যাতে তিনি এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি সরিয়ে নেন। সংবাদসূত্রে পাওয়া বিজ্ঞপ্তি অনুসারে, রবিনা টন্ডন সেই ব্যক্তিকে জানান, তিনি আগের অনুরোধপূর্বক এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি মুছে ফেলতে অস্বীকার করেছেন এবং রবিনাকে ২৪ ঘণ্টার মধ্যে সেই অনুরোধ প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন সেই নেটিজেন।  

রবিনা টন্ডনের আইনজীবী সানা রইস খান জানান যে, সম্প্রতি অভিনেত্রীকে একটি মিথ্যা অভিযোগের জালে জড়িয়ে ফেলা হয়েছে। এই ভিডিয়ো যে মিথ্যা তা সিসিটিভি ফুটেজ দেখে প্রমাণ করেছে মুম্বই পুলিশ। এমনকী এও জানা গিয়েছে যে, কোনও অভিযোগও থানায় দায়ের হয়নি। কেউ আহত হয়নি এই ঘটনায়, অভিনেত্রী মদ্যপ অবস্থাতেও ছিলেন না। নেটিজেনকে পাঠানো নোটিশে রবিনা টন্ডন সংবাদমাধ্যমে এবং সমাজমাধ্যমে তাঁর মানহানি করার জন্য মামলা করেছেন এবং তাঁর বিরুদ্ধে ছড়ানো ভিডিয়ো অভিনেত্রীর কাছে খুবই অবমাননাকর এবং মানসিক হেনস্থার কারণ হয়ে উঠেছিল। সেই নেটিজেনের বিরুদ্ধেই এবার ১০০ কোটির মানহানির মামলা দায়ের করেছেন রবিনা টন্ডন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mona Singh: বাস্তবে কেমন দেখতে জানতেন না সহকর্মীরাও, থেকেছেন হোটেলে, 'জসসি জ্যায়সি...'র গল্প শোনালেন মোনা সিংহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget