এক্সপ্লোর

Remo DSouza Health: সবে হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি, হাসপাতালেই চিকিৎসকদের সঙ্গে নাচলেন রিমো ডিসুজাও

Remo DSouza Health Update: গত বছর ১১ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন রিমো। তৎক্ষণাত তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। কপালে চিন্তার ভাঁজ পড়ে পরিবার থেকে অনুরাগীদের। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবিসিডি টু-এর পরিচালককে।

মুম্বই: তাঁর রক্তে মিশে আছে নাচ। তাঁর সামনে কোনও প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রমাণ করলেন কোরিওগ্রাফার রিমো ডিসুজা। অ্যাঞ্জিওপ্লাস্টির পর চিকিৎসকদের সঙ্গে নাচের ছন্দে মেতে উঠলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার তথা পরিচালক। গত বছর ১১ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন রিমো। তৎক্ষণাত তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। কপালে চিন্তার ভাঁজ পড়ে পরিবার থেকে অনুরাগীদের। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবিসিডি টু-এর পরিচালককে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন প্রত্যেকে। ১৮ ডিসেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগী, পরিজন থেকে পরিবারকে ধন্যাবাদ জানান কোরিওগ্রাফার। তিনি লেখেন, আমার কঠিন সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
হাসপাতালে ভর্তি থাকাকালীন নাচের ভিডিও এবার সোশাল মিডিয়ায় পোস্ট করলেন রিমো। ওই ভিডিও শেয়ার করে রিমো লিখেছেন, নাচ হলো জীবনের আনন্দ। যা হৃদয়কে আনন্দ দেয়। আমার চিকিৎসক দলকে ধন্যবাদ। আপানারা সেরা। নতুন বছরের আগেও বেশ কিছু ছবি শেয়ার করেন রিমো। তিনি লেখেন, ২০২০ শেষ হয়েছে। এবার সময় নতুন বছরের। আমি শিখছি আমাদের কাছে থাকার মধ্যে শুধু জীবনটাই আছে। সুতরাং একে অপরকে ভালবাসুন। ঘৃণার কোনও প্রয়োজন। আরও একবার চিকিৎসকদের ধন্যাবদ জানাতে চাই। ওঁরা যেভাবে পাশে থেকেছেন, চিকিৎসা করেছেন তাতে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আমার মা, ভাই, স্ত্রী, বোন, ছেলেকে।
রিমোর স্ত্রী লিজেল সলমন খানকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায় খারাপ সময় মানসিক শক্তি জুগিয়েছেন সলমন খান। তিনি লিখেছেন, আমি আন্তরিকভাবে সলমন খানকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেভাবে মানসিক শক্তি দিয়েছেন তা অকল্পনীয়। মুশকিল আসান হয়ে তিনি দাঁড়িয়েছেন। অনেক ধন্যবাদ ভাই। আমার বন্ধু এব পরিবারকেও ধন্যবাদ।
এখনও পর্যন্ত তাঁর শেষ পরিচালিত ছবি স্ট্রিট ডান্সার থ্রিডি। যে ছবিতে ছিলেন বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কপূর। একাধিক ছবিতে কোরিওগ্রাফার হিসেবে দেখা যায় রিমোকে। কিক, জিরো, বাজিরাও মাস্তানি, বজরঙ্গি ভাইজান ছবির কোরিওগ্রাফার ছিলেন তিনি। ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স প্লাস, ঝলক দিখলা জা-র মতো রিয়েলিটি শো-এর বিচারক ছিলেন তিনি।

সেরা শিরোনাম

Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget