এক্সপ্লোর

RG Kar News: 'মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ববোধ করব না ঘৃণা বুঝতে পারছি না', সোশ্যাল মিডিয়ায় পোস্ট অঙ্কুশ হাজরার

Ankush Hazra: আজ ৯ সেপ্টেম্বর। গত ৯ অগাস্ট যে নৃশংস ঘটনা ঘটেছে তার ১ মাস পার। আজই এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানি ছিল। এখনও বিচার মেলেনি আরজি কর কাণ্ডের। এদিন অঙ্কুশ লেখেন...

কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে উত্তাল গোটা দেশ। তোলপাড় রাজ্য রাজনীতি। মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। শুধু তাই নয়, প্রতিবাদে তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে রোজ রাস্তায় নামছেন সমাজের সমস্ত স্তরের মানুষ। সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়েছেন, গলার সুর চড়িয়েছেন তারকারাও। কিন্তু বিচার (Justice For RG Kar)? কবে মিলবে? আজ 'ঘৃণা বোধ' জন্মেছে কি অঙ্কুশ হাজরার (Ankush Hazra) মনেও? সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি? 

'আর ভাল লাগছে না...', সোশ্যাল মিডিয়ায় বললেন অঙ্কুশ

আজ ৯ সেপ্টেম্বর। গত ৯ অগাস্ট যে নৃশংস ঘটনা ঘটেছে তার ১ মাস পার। আজই এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানি ছিল। এখনও বিচার মেলেনি আরজি কর কাণ্ডের। এই আবহেই অঙ্কুশ হাজরা একটি পোস্ট করে লেখেন, 'আর ভালো লাগছে না। মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ব বোধ করব না ঘৃণা বোধ বুঝতে পারছি না। মেয়েটির মা বাবা বলেছেন ওঁরা একটি মেয়ে হারিয়েছেন কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে পেয়েছেন। এই ভাবনাটি যেন ভেঙে চুরমার না হয়ে যায়।'


RG Kar News: 'মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ববোধ করব না ঘৃণা বুঝতে পারছি না', সোশ্যাল মিডিয়ায় পোস্ট অঙ্কুশ হাজরার

অভিনেতার পোস্টে কমেন্টবক্স ভরে ওঠে নিমেষে। কেউ লিখলেন, 'না বন্ধ হতে দেওয়া যাবে না। এই আন্দোলন বন্ধ হয়ে গেলে আমরা হেরে যাব যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাছে।' আবার একজন লেখেন, 'আমরা শেষ পর্যন্ত লড়ব, এটাই আমাদের অঙ্গীকার।' কেউ লিখলেন, 'ঠিক বলেছ দাদা। কিছুই হচ্ছে না। আর কবে সুবিচার পাব।'

আরও পড়ুন: RG Kar Doctor Death Case: সুপ্রিম নির্দেশে হতাশ IMA বেঙ্গল, আন্দোলনরত চিকিৎসকদের পাশে থাকার বার্তা

অন্য়দিকে কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফিরলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। যদি এরপরেও তাঁরা কাজে যোগ না দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 'অন্যরা কাজ করছে বলে আমি কাজ করব না', এটা যুক্তি হতে পারে না। 'এরপরও তাঁরা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিলে আটকাতে পারব না' মন্তব্য করেন প্রধান বিচারপতি। একইসঙ্গে রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার মা হচ্ছেন, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
দ্বিতীয়বার মা হচ্ছেন, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget