এক্সপ্লোর

Rhea Chakraborty: সুশান্ত সিংহর মৃত্যু নিয়ে মর্গকর্মীর দাবির পর বিস্ফোরক রিয়া

Sushant Singh Rajput Death Case: মর্গের কর্মীর দাবি, সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেননি। তাঁকে খুন করা হয়েছিল। ওই ব্য়ক্তির এমন দাবির পর ফের চর্চা শুরু হয়েছে অভিনেতার মৃত্যু প্রসঙ্গ নিয়ে।

মুম্বই: আড়াই বছর হয়ে গিয়েছে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)। নিজের বাড়ি থেকেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুশান্ত সিংহের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত এখনও চলছে। আগেও কম জলঘোলা হয়নি। আর ফের একবার চর্চা শুরু হয়েছে  এই মামলাটি নিয়ে। কারণ, সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন কুপার হাসপাতালের মর্গের এক কর্মী। এই হাসপাতালেই মৃত্যুর পর নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। এখানেই হয়েছিল তাঁর ময়নাতদন্ত। মর্গের কর্মীর দাবি, সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেননি। তাঁকে খুন করা হয়েছিল। ওই ব্য়ক্তির এমন দাবির পর ফের চর্চা শুরু হয়েছে অভিনেতার মৃত্যু প্রসঙ্গ নিয়ে। আর এবার মুখ খুললেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। 

রিয়া চক্রবর্তীর ইঙ্গিতপূর্ণ পোস্ট-

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'এরপর তোমার নিজের ক্ষমতা নিয়ে সংশয় থাকলে মনে রাখবে, তুমি আগুনের উপর দিয়ে হেঁটেছো। বন্যায় ভেসে গিয়েও বেঁচেছো। এবং শয়তানের শক্তিকে হারিয়েছো।' এই ইঙ্গিতপূর্ণ পোস্টের পর অনুরাগীদের সুপ্রভাতও জানান তিনি।

মৃত্যুর আগে রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। ২০২০ সালের জুন মাসে প্রয়াত হন অভিনেতা। তাঁর মৃত্যুতে অভিযোগের আঙুল ওঠে রিয়ার দিকে। সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হন রিয়া। অভিনেত্রীকে জেলেও কাটাতে হয় প্রায় এক মাস। 

আরও পড়ুন - Tunisha Sharma Case: বার-বার বয়ান বদল প্রয়াত তুনিশার প্রাক্তন প্রেমিকের, সামনে চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, কুপার হাসপাতালের মর্গের কর্মী রূপকুমার শাহ সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে বলেছেন যে, 'আমরা যখন ময়নাতদন্ত কপি, তখন সুশান্তের দেহ দেখেছিলাম। ওর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। গলায় দু থেকে তিনটে চিহ্ন ছিল। ময়নাতদন্তের ভিডিও করার দরকার ছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধু ছবি তুলে ছেড়ে দিতে বলে। আমরা শুধু তাঁর নির্দেশ মেনেছি।'

#WATCH | "When I saw Sushant Singh Rajput's body it didn't appear to be a case of suicide. Injuries marks were there on his body. I went to my senior but he said we will discuss it later," says Roopkumar Shah, Mortuary Servant, Cooper Hospital, Mumbai pic.twitter.com/NOXAsaI8uH

— ANI (@ANI) December 26, 2022

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget