এক্সপ্লোর

Rishav Basu Exclusive: জিয়াগঞ্জের রাস্তায় শুয়ে ক্যামেরা হাতে শ্যুটিং করছেন অরিজিৎ, মিউজিক ভিডিওর গল্প শোনালেন ঋষভ

Arijit Singh: 'আমরা হামেশাই অরিজিৎদার বাড়িতে বসে আড্ডা জমাতাম। ছাদে বসে গল্প, গান নিয়ে কথা... কয়েকটা দিন দুর্দান্ত কেটেছে।' গল্প শোনাচ্ছেন ঋষভ।

কলকাতা: নিজের গ্রামের বাড়ি জিয়াগঞ্জে কেমন থাকেন অরিজিৎ সিংহ (Arijit Singh)?  সেখানে কি তিনি এক্কেবারে পাড়ার ছেলে, আর পাঁচটা মানুষের মতোই সাধারণ? সোশ্যাল মিডিয়ায় যে ছোটখাটো ভিডিও মাঝেমধ্যেই প্রকাশ পায় অরিজিতের, তা ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। বলিউডে যিনি প্রথম সারির সঙ্গীতশিল্পী... তাঁর টিমের কাছ থেকে ফোন পেয়ে, কাজের অফার পেয়ে প্রথমে কিছুটা চমকেই গিয়েছিলেন অভিনেতা ঋষভ বসু (Rishav Basu)! আর সেই কাজের সুযোগই তাঁকে দেখার সুযোগ করে দিল মাটির কাছাকাছি থাকা অরিজিৎকে। মিউজিক ভিডিও মুক্তির পরে, এবিপি লাইভের (ABP Live) কাছে সেই গল্প উজাড় করে দিলেন ওয়েব সিরিজের শ্রীকান্ত।

সদ্য মুক্তি পেয়েছে সুনিধি চৌহানের (Sunidhi Chauhan)-এর কন্ঠে, অরিজিৎ সিংহের কম্পোজিশনে নতুন গান 'বরখা'। এই গানের মিউজিক ভিডিওতেই মুখ্যভূমিকায় দেখা গিয়েছে ঋষভকে। কিন্তু কীভাবে এল এই গানের সুযোগ? এবিপি লাইভকে ঋষভ বলছেন, 'তখন সদ্য সদ্য আমার ওয়েব সিরিজটা মুক্তি পেয়েছে। শ্রীকান্ত। সম্ভবত সেই ওয়েব সিরিজের কোনও এক গান দেখেই আমার লুক পছন্দ হয়েছিল অরিজিৎ সিংহের। তারপরেও ওঁর টিমের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়, কাজের কথাও বলা হয়।'

কাজের প্রস্তাব পেয়ে কার্যত সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলেন ঋষভ। প্রস্তাব পাওয়ার সময় দুবাইতে ছিলেন তিনি। একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। সেখানেই তাঁর কাছে এই কাজের অফার আসে। ঋষভ বলছেন, 'যথাসময়ে আমি জিয়াগঞ্জে গেলাম। গোটা গানের শ্যুটিংটাই হয়েছে জিয়াগঞ্জে, অরিজিৎদার বাড়ির কাছাকাছি। ২ থেকে ৩ দিন সময় লেগেছে শ্যুটিংটা করতে। সেই কয়েকটা দিন ওখানেই ছিলাম।'

কেমন ছিল সেই অভিজ্ঞতা? ঋষভ বলছেন, 'অরিজিৎ সিংহকে যেমনভাবে মানুষ দেখেন, ও ঠিক সেইরকমই, বরং আরও অনেক বেশি সাধারণ। গোটা শ্যুটিংয়ের সময়টাই আমাদের সঙ্গে ছিলেন অরিজিৎ। এমনকি অনেক শট উনি নিজে হাতেও নিয়েছেন। আমার রাস্তায় হেঁটে যাওয়ার একটা শট ছিল, সেটা নিজেই রাস্তায় শুয়ে পড়ে নিলেন অরিজিৎদা। জিয়াগঞ্জে থাকলে উনি সত্যিই একেবারে পাড়ার ছেলে। '

শ্যুটিং তো হল... কিন্তু তারপরে? কাজের বাইরে কেমন করে সময় কাটত ঋষভের? অভিনেতা বলছেন, 'আমরা হামেশাই অরিজিৎদার বাড়িতে বসে আড্ডা জমাতাম। কথা হল কোয়েলদির সঙ্গেও। ছাদে বসে গল্প, গান নিয়ে কথা... কয়েকটা দিন দুর্দান্ত কেটেছে। অরিজিৎদা একেবারে দাদার মতোই। বাইরের লোকেরা ওঁকে যেমন ভাবেন, তার চেয়ে অনেক অনেক সাধারণ জীবনযাপন ওঁর। কাছ থেকে না দেখলে হয়তো উপলদ্ধিই করা যায় না। তবে ওর সঙ্গে সেলফি তোলার অনুরোধ করতে পারিনি। মনে হয়েছিল ওঁকে বিব্রত করা হবে।'

মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে ইতিমধ্যেই, কেমন প্রতিক্রিয়া? ঋষভ বলছেন, 'বলিউডের অনেকেই এই গানের রিল বানিয়ে আমাদের পাঠাচ্ছেন। ভাল লাগছে। আমিও প্রশংসা পেয়েছি। এই বর্ষায় সবাই যে গানটি শুনছে এটুকুই আমাদের পাওয়া।'

আরও পড়ুন: Cheeni 2: 'চিনি' স্বাদের নতুন চার মিষ্টি, কেমন লাগল মধুমিতা-অপরাজিতার?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget