এক্সপ্লোর

'Fatafati': 'ফাটাফাটি' ঘোষণা নির্মাতাদের, দেশজুড়ে মুক্তি পাচ্ছে ঋতাভরী-আবিরের ছবি

'Fatafati' Pan India Release: প্লাস সাইজ মডেল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার ফুল্লরার লড়াইয়ের গল্প বেশ ভালবাসছেন কলকাতার দর্শক। এবার নির্মাতাদের তরফ থেকে ভাগ করে নেওয়া হল আরও এক সুখবর।

কলকাতা: দেশজুড়ে 'ফাটাফাটি' মুক্তি (Fatafati Pan India Release)। মঙ্গলবার রাতে ঘোষণা করা হল ছবির নির্মাতাদের তরফে। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বেশ প্রশংসিত হচ্ছে কলকাতার দর্শকদের কাছে।

দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'ফাটাফাটি'

১২ মে কলকাতায় মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি 'ফাটাফাটি'। প্লাস সাইজ (Plus Size) মডেল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Fashion Influencer) ফুল্লরার লড়াইয়ের গল্প বেশ ভালবাসছেন কলকাতার দর্শক। এবার নির্মাতাদের তরফ থেকে ভাগ করে নেওয়া হল আরও এক সুখবর। দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'ফাটাফাটি'।                                                       

 

২৬ মে, অর্থাৎ আগামী শুক্রবার প্যান ইন্ডিয়া মুক্তি পাবে এই ছবি। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, পুণে ও গুয়াহাটিতে মুক্তি পাবে এই ছবি। 'উইন্ডোজ' প্রোডাকশনের পক্ষ থেকেই খবর প্রকাশ্যে আসে। এরপর ছবির সকল তারকাও সেই খবর শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। ইতিমধ্যেই বিদেশে এই ছবির স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। 



" target="_blank">Fatafati': 'ফাটাফাটি' ঘোষণা নির্মাতাদের, দেশজুড়ে মুক্তি পাচ্ছে ঋতাভরী-আবিরের ছবি

আরও পড়ুন: Vitamin D Deficiency: মানবদেহে ভিটামিন ডি-এর ঘাটতি হলে কোন কোন প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান হবে?

প্রসঙ্গত, 'ফাটাফাটি' ছবির হাত ধরে চন্দননগরে ফের খোলে একটি সিঙ্গলস্ক্রিন। সেই প্রেক্ষাগৃহের উদ্বোধনে ছবি মুক্তির দিন হাজির হন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। 

আরও দেখুন: Fatafati Film: বড়পর্দায় ঋতাভরী-আবির জুটির ছবি 'ফাটাফাটি', কেমন হল ছবি | ABP Live Exclusive

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ফাটাফাটি'। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী। যাঁরা সিনেমাটি দেখে ফেলেছেন তাঁরা ইতিমধ্যেই জানেন ছবির গল্প আবর্তিত হয়েছে ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে। মফঃস্বলের এক মহিলা দর্জি সে, যাঁর ডিজাইনের আইডিয়া অত্যন্ত প্রখর। কিন্তু তাঁকে সকলের হাসির পাত্রী হতে হয় তাঁর ভারি চেহারার জন্য। হাজার ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, শুধুমাত্র নিজের প্রতিভার ওপর ভর করে কি তিনি 'ফ্যাশন ইনফ্লুয়েন্সার' হয়ে উঠতে পারবেন? কী বার্তা দেবেন তিনি জনসাধারণকে? 

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget